ইসরায়েলে সেনাভুক্তির প্রতিবাদে ইহুদিদের তুমুল বিক্ষোভ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বাধ্যতামূলক সামরিক সেবা এবং সেনাভুক্তি এড়ানো ব্যক্তিদের গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিম জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করেছেন শত শত কট্টরপন্থি ইহুদি বা হারেদি। সোমবার তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা তাদের প্রতিবেদনে বলেছে, ‘সেনাভুক্তি এড়ানো ব্যক্তিদের গ্রেপ্তারের প্রতিবাদে কট্টরপন্থি হারেদি বিক্ষোভকারীরা বর্তমানে কর্ডস ব্রিজে জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে রেখেছেন।’ প্রতিবেদনে গ্রেপ্তারের পরিস্থিতি বা আটকদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে সেনাভুক্তি এড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযানের জেরে সম্প্রতি ইসরায়েলের বেশ কয়েকটি শহরে একই ধরনের বিক্ষোভ দেখা গেছে।
ইসরায়েলের চ্যানেল টুয়েলভ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলি পুলিশ ও শত শত হারেদি বিক্ষোভকারীর মধ্যে সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে বিক্ষোভকারীদের শহরের ট্রাফিক পুলিশ কমান্ডারের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।
গত মার্চ মাসে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সেনাবাহিনীতে সেনাসদস্যের তীব্র ঘাটতির বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি জানান, আভিযানিক চাপ এবং হারেদিদের সেনাভুক্তিতে অব্যাহত অস্বীকৃতি সেনাবাহিনীর কার্যকারিতাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। এছাড়া তিনি বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোরও আহ্বান জানান।
২০২৪ সালের ২৫ জুন ইসরায়েলি সুপ্রিম কোর্ট কট্টরপন্থি সম্প্রদায়গুলোর সেনাভুক্তি বাধ্যতামূলক করার রায় দেয়। পাশাপাশি যেসব শিক্ষার্থী সামরিক সেবা প্রত্যাখ্যান করবে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রীয় অর্থায়ন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এই রায়ের পর থেকেই সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে কট্টরপন্থিদের তীব্র বিরোধিতা অব্যাহত রয়েছে এবং এর জের ধরেই এই বিক্ষোভের ঘটনা ঘটছে।
ইসরায়েলের মোট এক কোটি জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ এই হারেদি সম্প্রদায়। তাদের দাবি, সামরিক সেবা তাদের ধর্মীয় পরিচয় ও জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলে, কারণ তাদের অনেকেই তোরাহ অধ্যয়নে নিজেদের নিবেদিত রাখেন। এছাড়া বিশিষ্ট র্যাবাইরা (ইহুদি ধর্মীয় নেতা) তাদের অনুসারীদের সেনাভুক্তি প্রত্যাখ্যান করার এবং তালিকাভুক্তির নির্দেশনামা ছিঁড়ে ফেলার আহ্বান জানিয়েছেন।
কয়েক দশক ধরে বেশিরভাগ কট্টরপন্থি ইহুদি পুরুষ ধর্মীয় অধ্যয়নের কারণ দেখিয়ে বারবার স্থগিতাদেশের মাধ্যমে সামরিক সেবা এড়িয়ে আসছেন। সামরিক সেবা থেকে অব্যাহতি পাওয়ার এই বয়সসীমা বর্তমানে ২৬ বছর নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিরোধী দলের আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হারেদিদের স্থায়ীভাবে সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার আইন প্রণয়নের চেষ্টার অভিযোগ করেছেন। কট্টরপন্থি শাস এবং ইউনাইটেড তোরাহ জুদাইজম দলের দাবি মেটাতেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। দল দুটি এ বছরের শুরুতে সরকারি জোট ত্যাগ করলেও, আইনটি পাস হলে তারা আবারও জোটে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।
(প্রতিবেদনটি ইস্তাম্বুল থেকে তৈরি করেছেন রাসা এভরেনসেল)
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.