কেনিয়ায় ইবোলা কেন্দ্র ঘিরে তুমুল বিক্ষোভ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কেনিয়ায় মার্কিন কর্মীদের জন্য তৈরি ইবোলা কোয়ারেন্টিন কেন্দ্র নিয়ে চলমান বিতর্কের মাঝে কেন্দ্রটি স্থানীয়দের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার কেনিয়ার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। একইসঙ্গে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবের মাঝে এই প্রকল্প আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করবে বলেও জানানো হয়।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘লাইকিপিয়ার এই বায়ো-আইসোলেশন কেন্দ্রটি রোগ ছড়ানো রোধ করতে এবং পুরো অঞ্চলের স্বাস্থ্যঝুঁকি কমানোর একটি সামগ্রিক প্রচেষ্টার অংশ; এটি কাছাকাছি থাকা সম্প্রদায়গুলোর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না।’
প্রকল্পটির বিরুদ্ধে আদালতে দায়ের হওয়া চ্যালেঞ্জ সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে দূতাবাস। একইসঙ্গে তারা জনসাধারণের উদ্বেগ নিরসনে এবং এর উদ্দেশ্যগুলো বোঝাতে কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলে জানায়।
কেনিয়ার হাইকোর্ট কেন্দ্রটির ওপর স্থগিতাদেশ আরও তিন সপ্তাহ বাড়ানোর এবং প্রকল্পের পেছনের চুক্তি প্রকাশ করার নির্দেশ দেওয়ার এক দিন পর এই মন্তব্য প্রকাশ্যে এল। সাংবিধানিক ও শাসনব্যবস্থা পর্যবেক্ষক সংস্থা কাটিবা ইনস্টিটিউট এই মামলাটি দায়ের করেছিল। সংস্থাটির দাবি, এই উদ্যোগ আইনি, জনস্বাস্থ্য এবং স্বচ্ছতার বিষয়ে উদ্বেগের জন্ম দিয়েছে।
ইবোলা ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকিতে থাকা মার্কিনিদের জন্য নিজেদের এলাকায় এমন একটি কেন্দ্র স্থাপনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। সরকারের কাছে আরও বেশি স্বচ্ছতাও দাবি করেছেন তারা।
সোমবার নাইরোবি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে নানয়ুকিতে লাইকিপিয়া বিমান ঘাঁটির বাইরে ওই কেন্দ্রের সামনে শত শত বাসিন্দা ও তরুণ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা ওই এলাকার দিকে এগোতে চাইলে পুলিশ আকাশে তাজা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। কর্মকর্তাদের তথ্যমতে, এই অস্থিরতার সময় দুজন নিহত হয়েছেন।
মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র রোগ শনাক্তকরণ, পরীক্ষা এবং প্রাদুর্ভাব মোকাবিলার সক্ষমতা উন্নত করতে কেনিয়া ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিক্রিয়া প্রচেষ্টায় কর্মরত মার্কিনিসহ উপসর্গহীন ব্যক্তিদের আলাদা করা এবং পরীক্ষার জন্য আঞ্চলিক সক্ষমতা বাড়ানো হলে তা কেনিয়ার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং কেনিয়ার নাগরিকদের সহায়তায় দেশটির বিদ্যমান ক্লিনিক্যাল সম্পদ সংরক্ষণ করবে।’
লাইকিপিয়া ছাড়াও প্রাদুর্ভাবের উচ্চ ঝুঁকিতে থাকা কাউন্টিগুলোতে উন্নত সীমান্ত স্ক্রিনিং, ল্যাবরেটরি পরীক্ষা এবং প্রস্তুতিমূলক পদক্ষেপে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে বলে জানায় দূতাবাস। বিবৃতিতে বলা হয়, ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ১৬ কোটি ২০ লাখ ডলারেরও বেশি প্রত্যক্ষ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.