বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- Details
- by ২৪ ডেস্ক
এক বছর কারাবরণ শেষে জামিনে মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের দেওভোগে তিনি নিজ বাড়িতে প্রবেশ করে গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি সরকারকে ধন্যবাদ জানান।

সেলিনা হায়াৎ আইভী বলেন, সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সবাইকে নিয়ে মানবিক সরকার গঠন হোক। জেলে আমার মতো আরও অনেক মায়েরা আছেন, যারা নিরপরাধ। আশা করি, সরকার তাদের প্রতিও সদয় হবেন। আমি বিচার বিভাগের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বুধবার রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে জামিনে মুক্তি পান আইভী। মুক্তি পেয়ে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় তার নিজ বাড়ি চুনকা কুটিরে ফেরেন। তিনি বাড়িতে প্রবেশ করে আঙিনায় থাকা খানকা শরীরের ভেতরের মাজার জিয়ারত করেন। পরে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার আত্মীয়-স্বজনেরা আবেগআপ্লুত হয়ে পড়ে।
গত ১৭ মে আপিল বিভাগের চেম্বার আদালত সিদ্ধিরগঞ্জ থানার সর্বশেষ দুটি মামলাতেও আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছিলেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন মঞ্জুর হয়েছিল। কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।
এর আগে ১০ মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুরের পর সিদ্ধিরগঞ্জ থানার ওই দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ২ মার্চ একটি মামলায় এবং ১২ এপ্রিল অপর মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। আবেদন দুটি চেম্বার আদালতের রোববারের কার্যতালিকায় ৪১ ও ৪২ ক্রমিকে ওঠে। আদালতে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
২০২৫ সালের ৯ মে দেওভোগের বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আইভীর অন্যতম আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, ১২ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ ও জামিন বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আদেশে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানোর পর মুক্তি পেয়েছেন আইভী।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে তিনি নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.