ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড
- Details
- by ২৪ ডেস্ক
রাজধানীতে বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির সর্বশেষ জরিপে দেখা গেছে, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে বেশি। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ‘চরম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) নগর ভবনের মিলনায়তনে আয়োজিত ‘বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন’ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার যৌথ উদ্যোগে গত ১২ থেকে ২৩ মে পর্যন্ত এ জরিপ পরিচালিত হয়। আধুনিক ‘কবো টুলবক্স’ প্রযুক্তি ব্যবহার করে নগরীর ২ হাজার ২৫০টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপে দেখা যায়, পরিদর্শন করা বাড়িগুলোর মধ্যে ২৮১টিতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে। বহুতল ভবনগুলোতে লার্ভার উপস্থিতি সবচেয়ে বেশি, যা মোট আক্রান্ত স্থানের ৩৫ দশমিক ২৩ শতাংশ। এছাড়া স্বতন্ত্র বাড়িতে ২৭ দশমিক ৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে।
প্রজননস্থল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গেছে মেঝেতে জমে থাকা পানিতে। এ ধরনের স্থানে মোট ১২ দশমিক ২৬ শতাংশ প্রজননক্ষেত্র শনাক্ত হয়েছে। এছাড়া বালতিতে ১০ দশমিক ৩৪ শতাংশ এবং প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে।
জরিপের ফলাফলের ভিত্তিতে আগামী ৭ জুন থেকে চরম ঝুঁকিতে থাকা ২৭টি ওয়ার্ডে পাঁচ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হবে। স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে পরিচালিত এই অভিযান পরবর্তী সপ্তাহে মাঝারি ঝুঁকিতে থাকা আরও ৩৬টি ওয়ার্ডে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৬ জুন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে একটি সচেতনতামূলক র্যালিরও আয়োজন করা হয়েছে। পরে নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে একই ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।
এ সময় নগরবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, শুধুমাত্র সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং অন্তত তিন দিন পরপর জমে থাকা পানি অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.