আপনি পড়ছেন

আর্মেনিয়ার কৃষিপণ্যের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞার পর দেশটির জন্য একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই প্যাকেজের আওতায় দেশটিকে তাৎক্ষণিকভাবে পাঁচ কোটি ইউরোর বেশি বা পাঁচ কোটি ৮০ লাখ ডলার আর্থিক সহায়তা দেওয়া হবে।

রাশিয়ার নিষেধাজ্ঞার মুখে আর্মেনিয়াকে সহায়তার ঘোষণা ইইউর
উরসুলা ফন ডার লিয়েন

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এই ঘোষণা দেন। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে আলোচনার পর তিনি এই সহায়তার কথা প্রকাশ্যে আনেন।

রাশিয়ার পদক্ষেপকে অর্থনৈতিক জবরদস্তি হিসেবে উল্লেখ করে উরসুলা ফন ডার লিয়েন বলেন, ‘এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর্মেনিয়ার পণ্যের ওপর রফতানি নিষেধাজ্ঞা দিয়ে মস্কো মূলত রাজনৈতিক চাপ প্রয়োগের জন্য অর্থনৈতিক সম্পর্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’

বিবৃতিতে আর্মেনিয়ার নির্দিষ্ট কিছু পণ্যের বাণিজ্য সহজ করার এবং ফুল শিল্পসহ ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইইউ প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আগামীকাল লাটভিয়ায় ১০ হাজার ফুলের একটি চালান পৌঁছানোর কথা রয়েছে। পরবর্তীতে আরও চালান যাবে।’

ইয়েরেভানে সাম্প্রতিক শীর্ষ সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়িক সম্পর্ক জোরদারে চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান ফন ডার লিয়েন। দীর্ঘমেয়াদে কানেক্টিভিটি পার্টনারশিপ বা যোগাযোগ অংশীদারিত্বের বিষয়ে ইউরোপের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জর্জিয়া ও তুর্কিয়ে হয়ে রেলযোগাযোগসহ সম্প্রতি তুর্কিয়ের সঙ্গে বাণিজ্য পথ পুনরায় চালু হওয়া একটি চমৎকার অগ্রগতি।’

সহযোগিতার সব ক্ষেত্রে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে ইইউ এবং আর্মেনিয়া একটি যৌথ টাস্কফোর্স গঠনে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার আর্মেনিয়ার কৃষিপণ্যের ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারিত করে রাশিয়ার কৃষিবিষয়ক তদারকি সংস্থা রোসেলখোজনাদজোর। আমদানির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের মাত্রা বেড়ে যাওয়ার অভিযোগ তুলে এই পদক্ষেপ নেয় মস্কো। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আর্মেনিয়া থেকে আঙুর, চেরি, মিষ্টি চেরি এবং অ্যাপ্রিকট আমদানির ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.