আপনি পড়ছেন

অর্থের অভাবে গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, তহবিল ঘাটতির কারণে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো সেখানে তাদের জরুরি সেবা কমাতে বা বন্ধ করতে বাধ্য হচ্ছে।

অর্থের অভাবে গাজায় কমছে জরুরি ত্রাণ সহায়তা
গাজার সাম্প্রতিক অবস্থা

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওচা) বরাত দিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি জানান, গাজার বাসিন্দাদের প্রয়োজন অপরিসীম হলেও সহায়তা কার্যক্রম চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

দুজারিক জানান, বছরের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেলেও গাজা ও পশ্চিম তীরের জন্য বার্ষিক আবেদনে চাওয়া ৪১০ কোটি ডলারের মাত্র ১৫ শতাংশেরও কম তহবিল পাওয়া গেছে। এর ফলে মানবিক সংস্থাগুলোর পরিকল্পনা এবং কার্যকর সাড়া দেওয়ার সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। অথচ গাজার ২১ লাখ মানুষের বেশিরভাগই বাস্তুচ্যুত এবং তারা জাতিসংঘের সেবার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

খাওয়ার পানির তীব্র সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই জাতিসংঘ কর্মকর্তা। তিনি জানান, মে মাসের শেষ নাগাদ চারটি মানবিক সংস্থা ট্রাকে করে পানি সরবরাহ ধাপে ধাপে কমিয়ে এনেছে। এর ফলে প্রায় ২৫০টি শিবিরের ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ তাদের খাওয়ার পানির প্রধান উৎস হারানোর ঝুঁকিতে পড়েছে। এছাড়া গাজায় খাবার বিতরণের হারও উল্লেখযোগ্য হারে কমেছে। গত সপ্তাহে প্রতিদিন ৬ লাখ ৭৮ হাজার খাবার সরবরাহ করা হয়েছে, যা গত মার্চের মাঝামাঝি সময়ে ছিল ১৫ লাখ।

তহবিল না পেলে আরও সেবা বন্ধ হয়ে যাবে উল্লেখ করে দুজারিক বলেন, ‘আমরা দাতাদের জরুরি ভিত্তিতে সহায়তা বাড়ানোর আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে মাঠে ত্রাণ কার্যক্রমে বাধা সৃষ্টিকারী ইসরায়েলি বিধিনিষেধ তুলে নিতে চাপ দেওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতিও আহ্বান জানানো হচ্ছে।’

অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও কথা বলেন দুজারিক। তিনি জানান, ইসরায়েলি দখলদারদের হয়রানি ও হুমকির মুখে সম্প্রতি হেবরনের আইন ফেরা পানির খামার সংলগ্ন এলাকা থেকে ২৭টি ফিলিস্তিনি পশুপালক পরিবারের ১২৫ জন সদস্য বাধ্য হয়ে নিজেদের বসতি ছেড়েছেন। ওচা জানিয়েছে, পশ্চিম হেবরন এলাকার অন্যতম বড় প্রাকৃতিক পানির উৎস হলো এই আইন ফেরা, যা স্থানীয় পশুপালক সম্প্রদায়ের পানির একমাত্র ভরসা।

মুখপাত্র জানান, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে ইসরায়েলি দখলদারদের বর্বরোচিত সহিংসতা ও যাতায়াতে বিধিনিষেধের কারণে এ নিয়ে ৪৬টি ফিলিস্তিনি সম্প্রদায় পুরোপুরি বাস্তুচ্যুত হলো। ওই সময় থেকে এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি এমন পরিস্থিতির শিকার হয়ে বাস্তুচ্যুত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের দুই বছরের বর্বরোচিত গণহত্যায় প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর প্রায় প্রতিদিনের নৃশংস হামলায় ৯৩৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৯০৩ জন আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.