রাশিয়ার সহায়তায় উজবেকিস্তানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
উজবেকিস্তানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ যৌথভাবে উদ্বোধন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উজবেক প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভ। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে এটিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের (এসপিআইইএফ) ফাঁকে মির্জিওয়েভের রাশিয়া সফরকালে এই উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়।

সেন্ট পিটার্সবার্গে এক বৈঠকে পুতিন এই উদ্বোধনকে একটি আনন্দদায়ক ঘটনা হিসেবে উল্লেখ করে একে রাশিয়ার নকশায় তৈরি উজবেকিস্তানের প্রথম শক্তিশালী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে আখ্যায়িত করেন। মির্জিওয়েভের প্রশংসা করে পুতিন জানান, এই প্রকল্পের জন্য তিনি ব্যক্তিগতভাবে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং প্রস্তাবিত বিকল্পগুলোর মধ্যে উজবেকিস্তানের জন্য সবচেয়ে উপযুক্তটিই বেছে নিয়েছেন।
ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নির্মাণাধীন এই প্রকল্পটি একটি হাইব্রিড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মির্জিওয়েভ জানান, কেন্দ্রটিতে ছোট ও বড় দুই ধরনের চুল্লি বা রিয়্যাক্টর থাকবে। ইতিহাসে প্রথমবারের মতো রোসাটম একটি হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে, যেখানে দুটি ছোট ও দুটি বড় ইউনিট থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কারণে প্রকল্পটি দেশের ভবিষ্যতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন উজবেক প্রেসিডেন্ট। অর্থনীতি বড় হওয়ার সঙ্গে সঙ্গে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিয়ে মির্জিওয়েভ জানান, বিশ্বের অন্যতম শীর্ষ ইউরেনিয়াম উৎপাদক দেশ হিসেবে উজবেকিস্তান পারমাণবিক শক্তিকে তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেখছে। তিনি বলেন, ‘এটি রাশিয়া ও উজবেকিস্তানের জ্বালানি খাতের একটি কৌশলগত প্রকল্প।’ এই খাতে তারা থামতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
পারমাণবিক প্রকল্পের পাশাপাশি দুই নেতা বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্য ১২ শতাংশের বেশি বেড়েছে উল্লেখ করে পুতিন উজবেকিস্তানে রাশিয়ার ক্রমবর্ধমান বিনিয়োগের বিষয়টি তুলে ধরেন। মির্জিওয়েভের নেতৃত্বে উজবেকিস্তানের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে পুতিন জানান, দুই দেশের বাণিজ্য লেনদেন বাড়ছে এবং উজবেক অর্থনীতিতে রুশ বিনিয়োগও শক্তিশালী গতিশীলতা দেখাচ্ছে।
২০২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় এক হাজার ৩০০ কোটি (১৩ বিলিয়ন) ডলারে পৌঁছেছে বলে জানান মির্জিওয়েভ। এটি দেশ দুটির পূর্বে ঘোষিত বার্ষিক দুই হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২৬ সালের শেষ নাগাদ এই পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উজবেক নেতা জানান, তার প্রতিনিধি দল একটি ব্যাপক কর্মসূচি নিয়ে সেন্ট পিটার্সবার্গে এসেছে। এর মধ্যে অর্থনৈতিক আলোচনার পাশাপাশি মারিনস্কি থিয়েটার এবং হার্মিটেজ মিউজিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত ছিল। এই পারমাণবিক প্রকল্পটি রাশিয়া ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদী জ্বালানি সহযোগিতার অন্যতম বৃহৎ উদ্যোগ হতে চলেছে এবং এটি উজবেকিস্তানের ইতিহাসে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সূচনা করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.