ইসরায়েলি হুমকির জবাবে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছিল ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলের হামলার হুমকির পর নিজেদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছিল ইরান। দেশটির সর্বোচ্চ নেতার একজন শীর্ষ সামরিক উপদেষ্টা এই তথ্য নিশ্চিত করে মিত্রদের প্রতি নিজেদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। গত বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেন, ‘ইরানের সঙ্গে চলমান দরকষাকষিতে প্রভাব ফেলতে ইসরায়েল মূলত লেবাননের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে।’
তিনি ইসরায়েলকে লেবানন ছাড়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেকোনো চুক্তির ক্ষেত্রে লেবানন একটি অবিচ্ছেদ্য অংশ।’
মিত্রদের বিশেষ করে হিজবুল্লাহর প্রতি ইরান তার সমর্থন অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধে তারা জীবন উৎসর্গ করেছে। যেসব রাষ্ট্র নিজেদের মিত্রদের সমর্থন করে না, তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারায়।’
এই ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘নতুন করে কোনো সংঘাত শুরু হলে উত্তর ইসরায়েলকে ৪০ দিনের যুদ্ধের চেয়েও অনেক বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’
হরমুজ প্রণালী প্রসঙ্গে মোহসেন রেজাই বলেন, কৌশলগত এই জলপথটি ইরানের হাতে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। তিনি বলেন, ‘হরমুজ প্রণালী বাণিজ্যের জন্য উন্মুক্ত, সামরিক উপস্থিতির জন্য নয়।’ বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত থাকা সত্ত্বেও সামুদ্রিক চাপ সৃষ্টির জন্য তিনি ওয়াশিংটনকে অভিযুক্ত করেন।
এছাড়া চলমান আলোচনায় আস্থা ফেরাতে ইরানের আটকে থাকা অন্তত ২ হাজার ৪০০ কোটি (২৪ বিলিয়ন) ডলারের তহবিল ছাড় দেওয়ারও আহ্বান জানান রেজাই।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালালে তিন হাজারের বেশি মানুষ নিহত হন। এরপর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে। এর প্রতিশোধ হিসেবে ইরানও ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায় এবং বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং এরপর থেকে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে।
লেবাননে মধ্য-এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলমান থাকলেও গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছেন। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে অনুপ্রবেশ জোরদার করার নির্দেশ দিলে এবং বৈরুতে হামলার আহ্বান জানালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তেজনাকর ফোনালাপের পর নেতানিয়াহু ওই অবস্থান থেকে সরে আসেন। চলতি সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চতুর্থ দফার আলোচনার পর উভয় পক্ষ তাদের এই ভঙ্গুর যুদ্ধবিরতি নবায়ন করতে সম্মত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.