মাইক্রো-ড্রামায় ‘ক্ষতিকর’ কনটেন্ট বন্ধে চীনের কঠোর পদক্ষেপ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
চীনের দ্রুত বিকাশমান ক্ষুদে নাটক বা মাইক্রো-ড্রামা শিল্পে ক্ষতিকর ও বেআইনি কনটেন্ট বন্ধে দেশব্যাপী দুই মাসের অভিযান শুরু হয়েছে। গত সোমবার দেশটির ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেশন (এনআরটিএ) এই কর্মসূচির উদ্বোধন করে। এই অভিযানের মূল লক্ষ্য হলো মৃদু অশ্লীলতা, সহিংসতা, মেধাস্বত্ব লঙ্ঘন এবং বিকৃত সামাজিক মূল্যবোধ প্রচারের মতো বিষয়গুলো কঠোরভাবে দমন করা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। কর্তৃপক্ষ এই জনপ্রিয় অনলাইন বিনোদন মাধ্যমের ওপর নজরদারি জোরদার করে শিল্পটিকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে রূপান্তর করার কথা জানিয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, শিশু, অর্থপূজা, সম্পদের অহংকার, বিয়ে সম্পর্কে বিকৃত ধারণা, সামন্ততান্ত্রিক কুসংস্কার, প্রতিশোধের গল্প, অতিরিক্ত সহিংসতা এবং অশ্লীল শিরোনামযুক্ত কনটেন্টগুলো এই অভিযানের প্রধান লক্ষ্য হবে। এছাড়া পাইরেসি এবং মেধাস্বত্ব লঙ্ঘনের অন্যান্য ঘটনাগুলোও কর্তৃপক্ষের নজরে থাকবে।
সাধারণত কয়েক মিনিটের ধারাবাহিক পর্ব নিয়ে তৈরি এই ক্ষুদে নাটকগুলো চীনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মোবাইল অ্যাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাহায্যে এসব নাটক ইতোমধ্যে কোটি কোটি দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে।
এই অভিযানের আওতায় প্রাদেশিক সম্প্রচার কর্তৃপক্ষকে পরিদর্শন এবং আকস্মিক তল্লাশির মাধ্যমে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্ট্রিমিং মাধ্যম ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কনটেন্ট যাচাই করতে হবে এবং সমস্যাযুক্ত বিষয়গুলো দ্রুত সরিয়ে বা সংশোধন করে নিতে হবে।
গণমাধ্যম তদারককারী সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ‘প্রযোজনাগুলোর সামগ্রিক মান উন্নয়ন এবং মূলধারার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট প্রচারের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
নিয়ন্ত্রক সংস্থাগুলো আরও জানায়, সমসাময়িক চীনা সমাজ এবং এর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে এমন কাজ তৈরিতে তারা সমর্থন দেবে। এছাড়া আন্তর্জাতিক দর্শকদের কাছে চীনের গল্পগুলো সুন্দরভাবে উপস্থাপন করতেও তারা সহায়তা করবে।
সংস্থাটি জানায়, দুই মাসের এই অভিযান শেষেও তাদের কার্যক্রম বন্ধ হবে না। বরং কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদি একটি নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠা এবং অনলাইনে অডিও ও ভিডিও কনটেন্ট পরিচালনার নিয়মাবলি আরও উন্নত করার পরিকল্পনা করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.