আটকে গেল ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কয়েকটি অভিবাসন নীতির ওপর স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এর ফলে দেশটিতে বসবাসরত অনেক অভিবাসীর রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম), গ্রিন কার্ড এবং বৈধ অভিবাসনের অন্যান্য সুবিধা পাওয়ার পথ সুগম হলো। শুক্রবার রোড আইল্যান্ডের একজন ফেডারেল বিচারক এই রায় দেন।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক জন ম্যাককনেল ১৩৫ পৃষ্ঠার এক রায়ে জানান, বৈধ অভিবাসন সুবিধাগুলোর ওপর দেওয়া এ ধরনের ঢালাও বিধিনিষেধ সম্পূর্ণ আইনবহির্ভূত এবং স্বেচ্ছাচারী।
বাতিল করা নীতিগুলোর মধ্যে একটি ছিল ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা ৩৯টি দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করার বিষয়টি। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করার ঘটনায় এক আফগান আশ্রয়প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।
গত বছরের শেষ দিকে চালু হওয়া এই পদক্ষেপগুলোর কারণে মূলত যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) সংস্থাটি ক্ষতিগ্রস্ত দেশের নাগরিকদের গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট, নাগরিকত্বসহ অন্যান্য সুবিধা দিতে পারছিল না। এসব দেশের বেশিরভাগই আফ্রিকা ও এশিয়ার অন্তর্ভুক্ত।
এসব নীতির কারণে শুরুতে জাতীয়তা নির্বিশেষে ইউএসসিআইএস-এর সব ধরনের আশ্রয় বা অ্যাসাইলাম প্রক্রিয়াও স্থগিত হয়ে যায়। গত মার্চ মাসে সংস্থাটি বেশিরভাগ আশ্রয় আবেদনের প্রক্রিয়া পুনরায় শুরু করলেও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা ৩৯টি দেশের নাগরিকদের জন্য তা বন্ধই রাখা হয়েছিল।
রায়ের পর্যবেক্ষণে বিচারক ম্যাককনেল জানান, ভুক্তভোগী অভিবাসীরা যথাযথ নথিপত্র জমা দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় ফি প্রদান, বায়োমেট্রিক তথ্য দেওয়া এবং সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার মতো সব ধরনের নিয়ম মেনেই আবেদন করেছিলেন।
ইউএসসিআইএস-এর সমালোচনা করে বিচারক ম্যাককনেল বলেন, ‘সর্বশেষ অভিবাসন নীতি কার্যকর করার ক্ষেত্রে সংস্থাটি এমন আইনি ক্ষমতার দাবি করছে যা তাদের নেই। তারা কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে এবং আবেদনকারীদের স্বার্থের কথা বিবেচনায় না নিয়েই কাজ করছে। জাতীয় নিরাপত্তার খোঁড়া অজুহাতে তারা নিজেদের পদক্ষেপের সাফাই গাইছে, যা মূলত তাদের অভিবাসনবিরোধী মনোভাবকেই আড়াল করার চেষ্টা। এ ধরনের বিদ্বেষমূলক মনোভাব কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.