আপনি পড়ছেন

হরমুজ প্রণালীর দিকে ইরানের ছোড়া ড্রোন ও দেশটির উপকূলে রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টা চললেও এই নতুন সংঘাত পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। খবর রয়টার্সের

ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
ছবি- রয়টার্স

মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া চারটি ড্রোন আঞ্চলিক সামুদ্রিক চলাচলকে লক্ষ্য করেছিল। এসব ড্রোন ভূপাতিত করার পর মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর তীরে অবস্থিত গোরুক ও কেশম দ্বীপের নজরদারি কেন্দ্রগুলোতে (রাডার স্থাপনা) হামলা চালায় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন হামলার জবাবে তারা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা চারটি তেলবাহী জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অজ্ঞাত উৎস থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। একই সময়ে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইরানের দাবি, তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনীর মতে, সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি ভূপাতিত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

প্রায় তিন মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে একটি অন্তর্বর্তী চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনায় যুক্ত রয়েছে। তবে মাঝেমধ্যেই সংঘর্ষের কারণে এখনো কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে তেহরান কয়েক বিলিয়ন ডলারের তেল আয়ে প্রবেশাধিকার, অপরিশোধিত তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলকরণ, বন্দর অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর ওপর প্রভাব বজায় রাখার দাবি জানিয়ে আসছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো। কিন্তু বর্তমানে ইরান কার্যত এ পথটি অবরুদ্ধ করে রেখেছে।

এদিকে জ্বালানির দাম বৃদ্ধির কারণে দেশীয় রাজনৈতিক চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এনবিসি নিউজকে বলেন, ইরানের অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হলেও দেশটির হাতে এখনো প্রায় ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে।

ট্রাম্প বলেন, তাদের এখনও কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। সংখ্যার হিসেবে হয়তো ২১ থেকে ২২ শতাংশ অস্ত্র বাকি আছে। এটি এখনও উল্লেখযোগ্য পরিমাণ, তবে যুদ্ধের শুরুতে যা ছিল, এখন তা আর নেই।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিসমৃদ্ধ দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত করে দেয়। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.