রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, দুই তেল স্থাপনায় আগুন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এবং সাইবেরিয়ার তিউমেন অঞ্চলে দুটি আলাদা তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ক্রাসনোদার অঞ্চলের তেল ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলার কারণে আগুন লাগে। অন্যদিকে, তিউমেনের তেল শোধনাগারে প্রযুক্তিগত ত্রুটির কারণে আগুন লেগেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই রাতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

শনিবার ভোরে ক্রাসনোদার অঞ্চলের উস্ত-লাবিনস্ক শহরের একটি তেল ডিপোতে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ভবন থেকে ৬০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে ১৬৭ জন কর্মী এবং ৫৪টি সরঞ্জাম মোতায়েন করা হয়। প্রাথমিক প্রতিবেদনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার দায় স্বীকার করে জানিয়েছেন, তাদের দূরপাল্লার ড্রোন রাশিয়ার প্রায় ৫০০ কিলোমিটার ভেতরে প্রবেশ করে এই হামলা চালিয়েছে।
ক্রাসনোদার ছাড়াও রাশিয়ার আরও কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে জানান, লোমোনোসভস্কি জেলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনায় আগুন লেগেছে। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলোভ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে জানান, সকালে ওই অঞ্চলে বড় আকারের ড্রোন হামলা হয়েছে। এছাড়া, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে আসা অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দাবি করেছে, তারা রাশিয়া, কৃষ্ণসাগর, আজভ সাগর, জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল আবখাজিয়া এবং ক্রিমিয়া জুড়ে ৩৭৬টি ইউক্রেনীয় ড্রোন আটকে দিয়েছে বা ধ্বংস করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তাদের ড্রোন প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে পৌঁছেছে এবং ক্রনস্টাডটের রুশ নৌ অস্ত্রাগার ও একটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এখনই এই যুদ্ধ শেষ করার সময়। কিন্তু রাশিয়ার শাসক যুদ্ধ চালিয়ে যেতে চান।’
অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে দাবি করেছে, রাশিয়া রাতে ২৭২টি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ২৪৯টি ভূপাতিত করা হয়েছে। তারা আরও জানায়, ১৯টি ড্রোন হামলা ১১টি স্থানে আঘাত হেনেছে এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ১৩টি স্থানে পড়েছে।
এদিকে, শনিবার সকালে রাশিয়ার তিউমেন তেল শোধনাগারে ১০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে, যাকে উচ্চ ঝুঁকির আগুন হিসেবে চিহ্নিত করেছিল স্থানীয় কর্তৃপক্ষ। আঞ্চলিক সরকারের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, প্রযুক্তিগত প্রক্রিয়ার লঙ্ঘনের কারণে শোধনাগারের পরিশোধন ব্যবস্থার একটি ইউনিটে এই অগ্নিকাণ্ড ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ড্রোন হামলার কারণে এই আগুন লেগেছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীন সত্যতা যাচাই করা কঠিন বলে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.