আপনি পড়ছেন

রাশিয়ার অব্যাহত হুমকির মুখে সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়ানোর ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিউস গত শনিবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর নিউবিবার্গে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন।

ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠনের পথে জার্মানি
জার্মানির পতাকা

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিউস বলেন, ‘নিরাপত্তা হুমকির কারণে আমরা আরও বেশি অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছি। আর এই হুমকি যে রাশিয়ার দিক থেকে আসছে, তা বারবার জোর দিয়ে বলতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া দ্রুত করছি, কারণ এটি এখন সবচেয়ে বেশি জরুরি। যেসব সেনা আমাদের প্রতিরক্ষার দায়িত্বে রয়েছেন এবং পরিস্থিতি গুরুতর হলে যারা আমাদের রক্ষা করবেন, তাদের সেরা সরঞ্জাম ও উন্নত প্রশিক্ষণ প্রাপ্য। আমরা এ বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি।’

ন্যাটোর সামরিক সক্ষমতায় জার্মানি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে চায় বলে জোর দেন পিস্টোরিউস। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করছি এবং সবাই মিলে কাজ করছি যাতে প্রতিরক্ষা তহবিল কার্যকর ও দ্রুততার সঙ্গে ব্যয় করা যায়। এর মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রতিরোধ সক্ষমতা অর্জন করতে পারবে এবং ইউরোপে ন্যাটোর সবচেয়ে বড় অংশীদার হিসেবে জোটের প্রতিরক্ষা সক্ষমতায় অন্যদের পাশাপাশি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারবে।’

এর আগে গত এপ্রিলে জার্মান প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, রাশিয়াকে প্রতিহত করার প্রচেষ্টার অংশ হিসেবে ২০৩৯ সালের মধ্যে ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রচলিত সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে জার্মানি।

বার্লিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিস্টোরিউস জানান, সম্ভাব্য হুমকির দৃশ্যপট চিহ্নিত করতে এবং আগামী বছরগুলোতে সামরিক প্রস্তুতি উন্নত করতে জার্মান সশস্ত্র বাহিনী তাদের প্রথম ব্যাপক সামরিক কৌশল গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা নিয়মিত সেনা, সংরক্ষিত সেনা এবং বেসামরিক কর্মচারীদের সংখ্যা বাড়াচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো নিয়মিত ও সংরক্ষিত বাহিনী মিলিয়ে অন্তত ৪ লাখ ৬০ হাজার যুদ্ধ-প্রস্তুত সেনা গড়ে তোলা।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.