আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি উৎসবস্থলের কাছে গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (৫ জুন) টলেডো শহরে এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, আহতদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্স ও এএফপির

যুক্তরাষ্ট্রে উৎসবের কাছে গোলাগুলিতে আহত ১২
ছবি- এএফপি

টলেডো পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে ঘটনাটি ঘটে। গুলি চলার খবর পাওয়ার পর ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভ্যালের কাছে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে খুঁজে পান।

এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, কিংবা আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য দেয়নি পুলিশ। উৎসবস্থলে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। এটি টলেডোর সবচেয়ে ঐতিহ্যবাহী ও পরিচিত উৎসবগুলোর একটি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কয়েকজন ভুক্তভোগীকে চিকিৎসার জন্য কাছাকাছি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। টলেডো পুলিশ বিভাগ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজছে। পুলিশ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি দুই ব্যক্তির পরস্পরের দিকে গুলি ছোড়াকে কেন্দ্র করে ঘটেছে। টলেডো পুলিশের লেফটেন্যান্ট ড্যান গারকেন সাংবাদিকদের বলেন, “আমি অনেক অপরাধস্থল দেখেছি, কিন্তু এটি সবকিছুকে ছাড়িয়ে গেছে।”

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খোঁজে এখনও অভিযান চলছে। টলেডো পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনান বলেন, আমাদের কাছে কিছু প্রমাণ রয়েছে এবং আমরা বিভিন্ন সূত্র ধরে তদন্ত এগিয়ে নিচ্ছি।

পুলিশ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছে এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ও ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে। টলেডোর জননিরাপত্তা বিভাগের পরিচালক জর্জ ক্রাল জনগণের প্রতি মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানান। তিনি বলেন, কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দয়া করে আমাদের সহায়তা করুন, যাতে আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।

টলেডোর এই ঘটনাটি বাদ দিয়েও গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে ১৭১টি গোলাগুলির ঘটনা ঘটেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.