আপনি পড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৮০ কোটি ডলারের প্রস্তাবিত ‘অ্যান্টি-উইপনাইজেশন’ বা অস্ত্রায়নবিরোধী তহবিলের পক্ষে সাফাই গেয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সরকারি পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে এই তহবিল গঠন করা হয়েছিল। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তহবিলের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

১৮০ কোটি ডলারের তহবিলের পক্ষে সাফাই, মাঝপথেই সাক্ষাৎকার ছাড়লেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

রোববার সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি অস্ত্রায়ন তহবিল একটি দারুণ উদ্যোগ এবং অনেক রিপাবলিকানও তা-ই মনে করেন।’ তিনি জানান, এই তহবিলের মাধ্যমে ব্যক্তিগত মামলাগুলো পর্যালোচনা করা হবে এবং ফেডারেল সরকারের ভেতরের দুর্নীতিগ্রস্ত রাজনীতিক ও কট্টর বামপন্থিদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, পূর্ববর্তী প্রশাসনের সরকারি পদক্ষেপের কারণে কিছু মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এবং অন্যরা পরিবার, চাকরি ও জীবিকা হারিয়েছেন। তিনি তদন্তকারীদের একাংশকে ‘দুর্বৃত্ত’ ও ‘দুর্নীতিগ্রস্ত পুলিশ’ আখ্যা দিয়ে বলেন, ‘তারা এমন অনেককে কারাগারে পাঠিয়েছে যারা কোনো ভুল করেনি।’

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় পুলিশের ওপর হামলার দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা এই তহবিল থেকে করদাতার অর্থ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। এমন অর্থ প্রদানের পক্ষে তার সমর্থন থাকার সম্ভাবনা কম বলে জানালেও তিনি দাবি করেন, জড়িতদের অনেককেই এফবিআই এজেন্টরা ক্যাপিটলে নিয়ে গিয়েছিল। ট্রাম্প বলেন, ‘দুর্নীতিগ্রস্ত পুলিশ এবং অস্ত্রায়নের কারণে ওই মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, তাদের অনেকেরই এখন ক্ষতিপূরণ পাওয়া উচিত।’

বিচার বিভাগ প্রথমে ট্রাম্পের আয়কর রিটার্ন সংক্রান্ত মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এই তহবিলের ঘোষণা দিয়েছিল। তবে একটি ফেডারেল আদালতের রায়ে অর্থ প্রদান স্থগিত করার পর প্রশাসন ১৮০ কোটি ডলারের এই কর্মসূচি নিয়ে আর অগ্রসর হবে না বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ।

মূলধারার সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে পক্ষপাতমূলক খবর প্রচারের অভিযোগ এনে ট্রাম্প সাক্ষাৎকারের মাঝপথেই উঠে যান। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি এবং ক্যালিফোর্নিয়ার নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধের জেরে তিনি বলেন, ‘চলুন এখানেই শেষ করি।’ এ ছাড়া ৯৪ শতাংশ নেতিবাচক সংবাদ প্রচার হওয়া সত্ত্বেও ২০২০ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বলে তার দাবি পুনর্ব্যক্ত করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.