আপনি পড়ছেন

লেবাননের বৈরুতে হামলার জেরে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়েছে। সোমবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের বিভিন্ন শহরে এবং ইরাকে কুর্দি বিরোধীদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে লেবানন, ইসরায়েল ও ইরানে সংঘাতের নতুন মাত্রা
ইরান ও ইসরায়েলের পতাকা

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ইসরায়েল এই হামলায় আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানী তেহরান, তাবরিজ, ইস্পাহান এবং কারাজ শহরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশহরে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলি হামলায় আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রদেশের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি সাংবাদিকদের জানান, কারুন মাহশহর পেট্রোকেমিক্যাল কোম্পানিতে শত্রুদের হামলায় কারখানার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পরপরই ওই এলাকার দিনের পালার কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এর আগে রোববার রাতে এবং সোমবার ভোরে ইসরায়েলের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে তিন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর ফলে অধিকৃত পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।

একই সময়ে আইআরজিসি ইরাকের উত্তরাঞ্চলীয় সুলাইমানিয়া প্রদেশে অবস্থানরত কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর সদর দপ্তরেও হামলা চালানোর কথা জানিয়েছে। তবে এতে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা প্রকাশ করা হয়নি। তেহরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, এসব গোষ্ঠী ইরানের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লেবানন ও ইরানের স্বার্থে আঘাত এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার থেকে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘লেবাননে যুদ্ধবিরতি ছিল ৮ এপ্রিলের সমঝোতার একটি অবিচ্ছেদ্য অংশ।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামুদ্রিক জলদস্যুতা এবং দক্ষিণ ইরানে হামলার অভিযোগ এনে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘নতুন করে কোনো দুঃসাহস দেখালে তার চূর্ণকারী ও ব্যাপক জবাব দেওয়া হবে।’

সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত হয় রোববার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলের বিমান হামলার পর। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত দুজন নিহত এবং ১১ জন আহত হয়। এর মধ্য দিয়ে গত ৮ এপ্রিল হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.