আপনি পড়ছেন

কয়েক দশকের সামরিক প্রথা ভেঙে ভারত তাদের পারমাণবিক অস্ত্রাগারকে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত বা মোতায়েনকৃত অবস্থায় রাখার কৌশল গ্রহণ করেছে। দেশটির প্রচলিত প্রতিরক্ষা নীতিতে এই পরিবর্তনকে একটি বড় ধরনের বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ভারত তার পারমাণবিক সক্ষমতাকে উচ্চ সতর্কাবস্থায় নিয়ে এসেছে।

পারমাণবিক কৌশল পরিবর্তন করে ১২টি অস্ত্র মোতায়েন করল ভারত
ভারতের পারমাণবিক

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই খবরের সত্যতা নিশ্চিত করে। সংস্থাটির মতে, ভারত প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র সরাসরি মোতায়েন করেছে।

আগে ভারত তাদের পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো বহনের সরঞ্জাম বা লঞ্চার আলাদাভাবে সংরক্ষণ করত। বর্তমানে এসব সমরাস্ত্র ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং পারমাণবিক সাবমেরিনে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্রগুলোকে ক্যানিস্টারে রাখা এবং সমুদ্রে নিয়মিত টহল পরিচালনার পদক্ষেপ থেকে এই সক্রিয় মোতায়েনের বিষয়টি স্পষ্ট হয়েছে।

চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভারতের হাতে থাকা মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় ১৯০টিতে পৌঁছেছে। গত এক বছরে এই মজুত সামান্য বৃদ্ধি পেয়েছে বলে এসআইপিআরআইয়ের তথ্যে উঠে এসেছে। এসব অস্ত্র মূলত বিমান, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনের সমন্বয়ে গঠিত একটি ত্রিমাত্রিক ব্যবস্থার অংশ হিসেবে নিয়োজিত রয়েছে।

ভারত দীর্ঘ সময় ধরে ‘আগে ব্যবহার নয়’ নীতি অনুসরণ করে আসছে। এই নীতি অনুযায়ী, ভারতীয় ভূখণ্ডে বা বাহিনীর ওপর পারমাণবিক হামলা হলে তবেই দেশটি পাল্টা জবাব দেবে। মূলত সম্ভাব্য আক্রমণকারীদের নিরুৎসাহিত করতেই এই কার্যকর পারমাণবিক সক্ষমতা বজায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.