আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের জাতীয় ফুটবল দলকে সম্মানের সঙ্গে আতিথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে বিশ্বকাপ চলাকালীন যথাযথ সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি। মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা আইএসএনএ এই তথ্য জানিয়েছে।

বিশ্বকাপে ইরানি দলকে যথাযথ সম্মান দেখানোর আহ্বান
ছবি - সংগৃহীত

ক্রীড়ামন্ত্রী দানিয়ামালি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত ইরানের জাতীয় দলকে বিশেষ উপায়ে আতিথ্য দেওয়া।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ভালো করেই জানে যে ইরান কোনো ধরনের অন্যায্য আচরণ মেনে নেবে না, তাই দলটির সঙ্গে তাদের সম্মানজনক আচরণ করা উচিত। জাতীয় দলের সাপোর্ট স্টাফদের ভিসা জটিলতাসহ ইরানি প্রতিনিধি দলের সামনের বেশিরভাগ সমস্যা ও বাধা ইতোমধ্যেই সমাধান করা হচ্ছে বলেও জানান তিনি।

দানিয়ামালি আরও জানান, ম্যাচ চলাকালীন অননুমোদিত পতাকা প্রদর্শন বা জাতীয় দলকে লক্ষ্য করে কোনো স্লোগান দেওয়া হলে দলের কর্মকর্তাদের এর জবাব দেওয়ার অনুমতি দিতে ফিফাকে অবহিত করেছে ইরান। তবে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না বলে ইরানি কর্তৃপক্ষকে আশ্বাস দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টকে সামনে রেখে বর্তমানে প্রস্তুতি নিচ্ছে ইরান। বিশ্বকাপ চলাকালীন মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাতে বেস ক্যাম্প করবে ইরানি দল। সেখান থেকে ‘জি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিপক্ষে খেলতে যুক্তরাষ্ট্রে সফর করবে তারা।

এর আগে জাতীয় দলের কারিগরি ও প্রশাসনিক কর্মীদের কয়েকজনের ভিসা পেতে দেরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন ইরানি কর্মকর্তারা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এসব সমস্যার সমাধান করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.