আপনি পড়ছেন

হরমুজ প্রণালীতে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিনিদের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এছাড়া জর্ডানের একটি ঘাঁটিতে মিসাইলের আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আল জাজিরার

মধ্যপ্রাচ্য সংঘাতে নতুন মাত্রা: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহরে ইরানের হামলা
ছবি- সংগৃহীত

বুধবার (১০ জুন) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানায়, তাদের ওপর মার্কিনিদের হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিনিদের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলা চলমান রয়েছে। এ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে।

হামলায় কত ড্রোন ব্যবহার করা হয়েছে বা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইরানি সামরিক কর্তৃপক্ষের বিবৃতিগুলো ছিল বেশ কঠোর ভাষার।

খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের জবাবে ইসলামিক রিপাবলিক অব ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যৌথভাবে হামলা চালিয়ে অঞ্চলে অবস্থিত কিছু মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে অঞ্চলের বিভিন্ন নির্ধারিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আরও ব্যাপক ও তীব্র হামলা চালানো হবে।

আইআরজিসি পৃথক এক বিবৃতিতে দাবি করেছে, শত্রুপক্ষের উসকানিমূলক পদক্ষেপের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের হামলার মধ্যে বাহরাইনে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে আহ্বান জানিয়েছে।

তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভাল জানান, ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতি ছিল সাধারণ ধরনের। তবে আইআরজিসি এবং খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর উভয়ই নিশ্চিত করেছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও নির্দিষ্টভাবে শুধু বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটির কথাই উল্লেখ করা হয়েছে।

এদিকে জর্ডানের একটি ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। যে ঘাঁটিতে আঘাত হানার কথা বলা হচ্ছে, সেখানে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে।

বুধবার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, জর্ডানের এ ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গারও রয়েছে। এরসঙ্গে সেখানকার প্রাইমারি কমান্ড ও কট্রোল সেন্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।

আইআরজিসি জর্ডানি ঘাঁটিতে হামলার মাধ্যমে নিজেদের অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, পাল্টা হামলা হিসেবে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ২১টি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে। এর সঙ্গে মার্কিনিদের একটি এমকিউ-৯ ড্রোনও ভূপাতিতের দাবি করেছে তারা।

এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো দেশটির জারকা প্রদেশের আল-আজরাক এলাকাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল বলে জানানো হয়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আকাশেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হলেও সেগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ে। তবে এতে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি ঘটেনি। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ এবং সম্ভাব্য বিস্ফোরক অপসারণে সামরিক প্রকৌশল দল মোতায়েন করা হয়েছে।

এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য ভবিষ্যতে আরও সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে এবং আঞ্চলিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.