এফডিআই বাড়াতে নতুন প্রণোদনা, বিনিয়োগ আনলেই কমিশন
- Details
- by ২৪ ডেস্ক
দেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে কোনো প্রবাসী বাংলাদেশি বা বিদেশি নাগরিক বিনিয়োগ নিয়ে এলে মোট বিনিয়োগের ওপর ১ দশমিক ৫ শতাংশ কমিশন বা ইনসেনটিভ দেওয়া হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, সরকার শুধু বিদেশি বিনিয়োগ আকর্ষণেই নয়, দেশীয় বিনিয়োগ বৃদ্ধিতেও সমান গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়ন্ত্রণমুক্তকরণ (ডিরেগুলেশন) প্রক্রিয়ার মাধ্যমে বিনিয়োগবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কৌশল ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যারা বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসতে ভূমিকা রাখবেন, তাদের জন্য ১ দশমিক ৫ শতাংশ কমিশনের ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত দক্ষ ও প্রভাবশালী বাংলাদেশিরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করতে উৎসাহিত হবেন বলে আশা করছে সরকার।
ব্যাংকঋণের সুদের হার কমানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করা হচ্ছে। বিনিয়োগ বৃদ্ধির জন্য সুদের হার কমানো প্রয়োজনীয় মনে হলে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রকৃত ও ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক ৬ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। যেসব শিল্পপ্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়েছে কিন্তু ব্যবসায়িক সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বজায় রেখেছে, তারা এই তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে।
এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে (প্রফিট রিপ্যাট্রিয়েশন) বিদ্যমান জটিলতা দূর করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান সরকারপ্রধান।
অর্থনীতির বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক নীতির সুফল বা কুফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না। অতীতের ভুল নীতির প্রভাব যেমন ধীরে ধীরে অর্থনীতিতে পড়েছে, তেমনি বর্তমান সরকারের ইতিবাচক উদ্যোগগুলোর সুফল পেতেও কিছুটা সময় লাগবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.