আপনি পড়ছেন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক ও করহার কমানোর ফলে বহু নিত্যপণ্য ও সেবার দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি পণ্য, জ্বালানি ও আমদানি নির্ভর শিল্পপণ্যে বড় ধরনের করছাড়ের প্রস্তাব এসেছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

যেসব পণ্যের দাম কমতে পারে
প্রতীকী ছবি

বাজেট প্রস্তাব অনুযায়ী, ৬০টি নিত্যপণ্যে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৫ শতাংশে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনেক পণ্যের সরবরাহ খরচ কমে বাজারমূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় স্বস্তি হিসেবে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে হেমোডায়ালাইসিসে ব্যবহৃত ব্লাড টিউবিং সেটের করও প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।

হার্টের রিং বা স্টেন্ট এবং চোখের লেন্স আমদানিতে ভ্যাট অব্যাহতির ফলে এসব চিকিৎসা পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে। ধারণা করা হচ্ছে, হার্টের রিংয়ের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।

প্রযুক্তি খাতেও বড় ছাড় দেওয়া হয়েছে। ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার ও মনিটর আমদানিতে শুল্ক, ভ্যাট ও সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। এসএসডি, পজ মেশিনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসেও কর কমানো হয়েছে।

মোবাইল ফোন উৎপাদন শিল্পের কাঁচামালে অগ্রিম কর ১ শতাংশে নামানো হয়েছে, পাশাপাশি সিম ট্যাক্স ৩০০ টাকা প্রত্যাহার করা হয়েছে। তবে মোবাইল সেবায় ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে।

জ্বালানি ও পরিবহন খাতে বৈদ্যুতিক বাস, ট্রাক ও চার্জিং স্টেশনে উৎসে কর পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ খাতেও আমদানি শুল্ক শূন্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিল্প উৎপাদন খাতে সিমেন্ট, ডিটারজেন্ট, ফ্লোট গ্লাস, টায়ার-টিউবসহ বিভিন্ন কাঁচামালে শুল্ক ও কর কমানো হয়েছে, যা উৎপাদন ব্যয় কমিয়ে বাজারে পণ্যের দাম কমাতে সহায়ক হতে পারে।

স্বর্ণ ও স্বর্ণালংকার খাতেও উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব এসেছে, যা এই খাতের বাজারেও প্রভাব ফেলতে পারে।

অর্থনীতিবিদদের মতে, এসব করছাড় কার্যকর হলে বাজারে পণ্যের দাম কিছুটা স্বস্তিদায়ক হতে পারে, তবে বাস্তব প্রভাব নির্ভর করবে সরবরাহ ব্যবস্থা ও বাজার প্রতিযোগিতার ওপর।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.