আপনি পড়ছেন

নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম দুই কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে বড় অঙ্কের বরাদ্দ রেখেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ দুই কর্মসূচির জন্য মোট ১৫ হাজার ৫৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

ফ্যামিলি ও কৃষক কার্ডে সাড়ে ১৫ হাজার কোটি টাকার বরাদ্দ
প্রতীকী ছবি

বাজেট বক্তৃতায় তিনি বলেন, কৃষি খাতে আধুনিকায়ন ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিভিন্ন সেবা পৌঁছে দিতে গত ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। বর্তমানে দেশের আট বিভাগের ১০ জেলা, ১১ উপজেলা ও ১১টি কৃষি ব্লকে ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরে ১০০টি উপজেলায় প্রায় ৪২ লাখ ৫ হাজার কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে দেশের সব কৃষকের কাছেই এই সেবা পৌঁছে দেওয়া হবে। এ কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে একবার ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা ছাড়াও আরও ১০ ধরনের সুবিধা পাবেন।

এ কর্মসূচি বাস্তবায়নে আগামী অর্থবছরের বাজেটে কৃষক কার্ডের জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে সামাজিক সুরক্ষা জোরদার করতে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবারের নারী প্রধানের নামে এ কার্ড ইস্যু করা হচ্ছে এবং এর মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি মোবাইল বা ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে।

বর্তমানে ৬০ হাজার ৪৪টি পরিবার এই কর্মসূচির আওতায় এসেছে। আগামী অর্থবছরের মধ্যে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য বাজেটে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে’ রূপান্তর করা হবে। একই সঙ্গে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতাও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.