পাকিস্তানের অর্থনীতি ৪৫২ বিলিয়ন ডলারের নতুন মাইলফলকে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের অর্থনীতির আকার রেকর্ড ৪৫২ বিলিয়ন ডলারে পৌঁছানোর প্রেক্ষাপটে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৮ লাখ ৭৭ হাজার কোটি রুপির (প্রায় ৬৭ দশমিক ৫ বিলিয়ন ডলার) বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার প্রস্তাবিত এই বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন খাতে ব্যয় কমানোর কথা বলা হয়েছে।

বিরোধী দলীয় আইনপ্রণেতাদের তুমুল প্রতিবাদের মুখে জাতীয় পরিষদে বাজেট উপস্থাপন করেন দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। তিনি জানান, আঞ্চলিক ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তানের অর্থনীতি বেশ কয়েকটি মাইলফলক অর্জন করেছে।
অর্থমন্ত্রী জানান, বিদায়ী অর্থবছরে অর্থনীতি ৩ দশমিক ৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এটি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ হলেও সরকারের ৪ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে কম।
তিনি আরও জানান, বৃহৎ শিল্পের উৎপাদন ৬ দশমিক ১ শতাংশ এবং সেবা খাত ৪ দশমিক ১ শতাংশ সম্প্রসারিত হয়েছে। গত চার বছরের মধ্যে উভয় খাতেই এটি সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স।
পার্লামেন্টে মন্ত্রী বলেন, ‘পাকিস্তানের অর্থনীতির আকার বেড়ে ৪৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা একটি নতুন মাইলফলক।’
এছাড়া মাথাপিছু আয় আগের বছরের ১ হাজার ৭৫১ ডলার থেকে বেড়ে ১ হাজার ৯০১ ডলারে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।
তিন বছর আগের প্রায় ৪ বিলিয়ন ডলার থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ১৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। একইসঙ্গে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বাজেটে ফেডারেল সরকারি খাতের কর্মচারীদের বেতন ৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। এছাড়া প্রতিরক্ষা খাতে তুলনামূলক পরিমিত ব্যয় বৃদ্ধির প্রস্তাব করে এ খাতে প্রায় ৩ লাখ কোটি রুপি (১০ দশমিক ৮ বিলিয়ন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে।
২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত চলা অর্থবছরের জন্য সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, অর্থনৈতিক অগ্রগতির জন্য জাতীয় নিরাপত্তা অপরিহার্য। বাজেট উপস্থাপনের আগে দেওয়া বক্তব্যে তিনি শক্তিশালী নিরাপত্তা, জলাধার ও বাঁধে বিনিয়োগ এবং সৌর ও বায়ুবিদ্যুৎসহ নবায়নযোগ্য শক্তির উৎসের দ্রুত উন্নয়নের ওপর জোর দেন।
অর্থনৈতিক এসব সাফল্যের পরও সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, গত চার বছরে বেকারত্বের হার ৬ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি বাড়ানো এবং অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই করার চেষ্টায় থাকা পাকিস্তানে কর্মসংস্থান সৃষ্টির চলমান চ্যালেঞ্জগুলোকে এটি স্পষ্টভাবে তুলে ধরেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.