আপনি পড়ছেন

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘনের ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে ভারতকে সতর্ক করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে এক ফোনালাপে এই কড়া বার্তা দেন। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

ইরানের অবরোধ লঙ্ঘন নিয়ে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা
মার্কো রুবিও

শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের তথ্য প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার তারা হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতি অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জোর দিয়ে বলেন, প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে মার্কিন বাহিনীর নির্দেশ অবিলম্বে মেনে চলতে হবে সব বাণিজ্যিক জাহাজকে। তিনি আরও স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন করে ইরানের জ্বালানি তেল অবৈধভাবে পরিবহনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এর আগে গত শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, হরমুজ প্রণালীতে অবরোধ চলাকালে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার বিষয়ে রুবিওর কাছে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর লেখেন, ‘উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় আমি ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করেছি। বাণিজ্যিক জাহাজের ওপর এমন প্রাণঘাতী পদক্ষেপের কোনো যৌক্তিকতা নেই।’

এদিকে সংবাদমাধ্যম আনাদোলুকে সরকারি সূত্র জানিয়েছে, এই হামলার প্রতিবাদ জানাতে গত শুক্রবার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করেছে ভারত।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে, চলতি সপ্তাহে ইরানের তেল পরিবহনের চেষ্টার দায়ে গিনি-বিসাউয়ের পতাকাবাহী এম/টি জলবীর এবং পালাউয়ের পতাকাবাহী ট্যাংকার এম/টি মারিভেক্স ও এম/টি সেত্তেবেল্লো বিকল করে দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.