আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের বহির্ভাগ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরানো হয়েছে। শনিবার (১৩ জুন) প্রতিষ্ঠানটি জানায়, আদালতের নির্দেশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম
ছবি- এএফপি

কেনেডি সেন্টার আদালতে জমা দেওয়া নথিতে জানিয়েছে, তারা বিচারকের রায় পুরোপুরি বাস্তবায়ন করেছে। ফলে ভবন, ওয়েবসাইট এবং অন্যান্য প্রচারসামগ্রী থেকে ট্রাম্পের নাম সরিয়ে নেওয়া হয়েছে।

গত মে মাসে এক ফেডারেল বিচারক রায়ে বলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করার প্রক্রিয়া আইনসম্মত ছিল না। তিনি ১২ জুনের মধ্যে নাম অপসারণের নির্দেশ দেন।

গত শুক্রবার নাম সরানোর কাজ শুরু করতে ভবনের সামনে মাচা (স্ক্যাফোল্ডিং) স্থাপন করা হয়। তবে বজ্রঝড়ের কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়ে শনিবার ভোরে শুরু হয়। এর আগে ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে আদালতের নির্দেশ স্থগিত করার চেষ্টা করলেও বিচারক সেই আবেদন খারিজ করে দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধের সূত্রপাত প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের আইনে কেনেডি সেন্টারকে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি জাতীয় স্মারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

শিল্প ও সংস্কৃতিকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবিতে কাজ করা সংগঠন ‘হ্যান্ডস অব দ্য আর্টস’ শুক্রবার কেনেডি সেন্টারের বাইরে একটি ছোট সমাবেশের আয়োজন করে। সেখানে উপস্থিত লোকজন ভবনের সাইনবোর্ড অপসারণের প্রস্তুতিতে নিয়োজিত কর্মীদের উৎসাহ দেন এবং ‘টেক ইট ডাউন’ স্লোগান দেন।

সমাবেশ চলাকালে আয়োজকদের একজন ঘোষণা করেন, আপিল আদালতও ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় আবেদন প্রত্যাখ্যান করেছে। এ খবর শুনে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে।

শনিবার ভোরে কর্মীরা ভবনের সামনে দীর্ঘ প্লাস্টিকের পর্দা টানিয়ে দেন, যাতে নাম অপসারণের কাজ আড়ালে সম্পন্ন করা যায়। শনিবার বিকেল পর্যন্ত সেই পর্দা সাইনবোর্ডের দৃশ্য ঢেকে রেখেছিল।

মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ক্রিস্টোফার কুপার রায় দেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করা যাবে না। একই সঙ্গে তিনি সংস্কারের অজুহাতে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করার পরিকল্পনাও স্থগিত করেন।

আপিল আদালত তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানানোয় নাম অপসারণের প্রক্রিয়া অব্যাহত থাকে। তবে মামলাটি নিয়ে পরবর্তী শুনানি এখনও বাকি রয়েছে। ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, যদি পরে আদালতের সিদ্ধান্ত পরিবর্তিত হয়, তাহলে নাম পরিবর্তন ও পুনরায় অপসারণের ফলে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

গত বছর ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজধানীতে বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পুনর্ব্র্যান্ডিং কর্মসূচির অংশ হিসেবে কেনেডি সেন্টারের সঙ্গে নিজের নাম যুক্ত করার ঘোষণা দেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি কেন্দ্রটির পরিচালনা পর্ষদের কয়েকজন ট্রাস্টিকে অপসারণ করেন এবং নিজেকে ট্রাস্টি হিসেবে নিয়োগ দেন। পরে ভোটের মাধ্যমে তিনি শিল্পকলা কেন্দ্রটির চেয়ারম্যান নির্বাচিত হন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.