প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বর্তমান পর্যায় ছাড়িয়ে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই যুগের হাতছানি নকশা ও সৃজনশীল পেশায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই নতুন প্রযুক্তি শুধু নির্দিষ্ট কাজ নয় বরং মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নিয়ে হাজির হচ্ছে। এটি কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য, বাজেট ও দর্শক বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণাঙ্গ ব্র্যান্ড গাইডলাইন তৈরি করতে সক্ষম হবে।

প্রযুক্তির বিবর্তনে সৃজনশীল পেশার ভবিষ্যৎ কোন পথে?
ছবি - সংগৃহীত

বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তির এই ব্যবহার এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে দক্ষতা উন্নয়নের ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। দেশের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় এআই প্রযুক্তির গভীর অন্তর্ভুক্তি না হওয়ায় ডিজাইনারদের প্রতিযোগিতায় টিকে থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। যারা এই নতুন প্রযুক্তিকে গ্রহণ করে নিজেদের দক্ষ করে তুলতে পারবে, তারাই মূলত আগামীর বাজারে টিকে থাকতে পারবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে প্রচলিত চ্যাটজিপিটি বা মিডজার্নির মতো টুলগুলো মূলত নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে ফলাফল দেয়, যাকে ন্যারো এআই বলা হয়। তবে এজিআই প্রযুক্তি একই সঙ্গে একাধিক ভিন্ন কাজ সম্পন্ন করতে এবং অভিজ্ঞতা থেকে নতুন ধারণা তৈরি করতে সক্ষম হবে। ফলে ডিজাইনারদের বর্তমানে লোগো, ব্র্যান্ডিং বা ভিজ্যুয়াল তৈরির জন্য যেসব আলাদা আলাদা টুল ব্যবহার করতে হয়, ভবিষ্যতে এজিআইয়ের প্রভাবে সেই কাজের ধরন পুরোপুরি বদলে যাবে।

মার্কেটিং ও নকশা শিল্প ভবিষ্যতে আরও বেশি তথ্য-নির্ভর এবং গতিশীল হয়ে উঠবে। তখন রিয়েল-টাইম ডেটা বা তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন বা ডিজিটাল কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হওয়ার মতো ‘লাইভ ডিজাইন’ ধারণা বাস্তবে রূপ নেবে। তবে প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন, মানুষের অনুভূতি, সাংস্কৃতিক বোধ এবং সৃজনশীল চিন্তাশক্তিকে এআই দিয়ে পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব নয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে ডিজাইনারদের ভূমিকা হবে মূলত একজন ‘ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট’ বা সৃজনশীল পরিকল্পনাকারীর মতো। তারা শুধু বিভিন্ন টুল পরিচালনা করবেন না, বরং বুদ্ধিবৃত্তিক কৌশলের মাধ্যমে কাজ নিয়ন্ত্রণ করবেন। সব মিলিয়ে এআই ডিজাইন পেশাকে বিলুপ্ত করছে না, বরং এর প্রথাগত কাঠামো ও ধরনে পরিবর্তন আনছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.