আপনি পড়ছেন

দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির দিকে এগোচ্ছে বলে দাবি করেছে তেহরান। প্রস্তাবিত খসড়া সমঝোতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল, বিদেশে আটকে থাকা প্রায় ২৫ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত এবং হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি: নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই খসড়াকে ভিত্তি করে আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই পক্ষ আলোচনা চালাবে।

খসড়া অনুযায়ী, সমঝোতা কার্যকর হলে ইরান আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করবে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহারের উদ্যোগ নেবে। পরিকল্পনা অনুযায়ী, সমঝোতা স্বাক্ষরের পর ৩০ দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে।

  • সম্ভাব্য চুক্তিতে ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে।
  • চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়ে সম্মত হতে পারে যুক্তরাষ্ট্র।
  • চূড়ান্ত চুক্তির পর ধাপে ধাপে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।
  • ইরানের তেল রপ্তানিতে সাময়িক ছাড় দিয়ে দেশটির অর্থনীতিকে সচল রাখার সুযোগ দেওয়া হতে পারে।
  • বিভিন্ন দেশে জব্দ থাকা প্রায় ২৫ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ অবমুক্ত করতে রাজি হতে পারে ওয়াশিংটন। এই অর্থ নগদ হস্তান্তর, আর্থিক সহায়তা এবং আঞ্চলিক সহযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে ছাড় করা হতে পারে।
  • ইরানের অর্থনৈতিক পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একটি সহায়তা পরিকল্পনা তৈরি করবে, যা আগামী ৬০ দিনের আলোচনায় চূড়ান্ত হতে পারে।
  • পারমাণবিক কর্মসূচি নিয়েও খসড়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে।

ইরান জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের পথে এগোবে না। চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত বর্তমান পারমাণবিক কার্যক্রমের পরিধি বাড়ানো হবে না এবং নতুন স্থাপনা সম্প্রসারণ থেকেও বিরত থাকবে।

এ ছাড়া উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানোর বিষয়ে ভবিষ্যৎ চুক্তির আওতায় আলোচনা হতে পারে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত আগামী ৬০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে, সমঝোতা চূড়ান্ত করতে কাতারের মধ্যস্থতাকারী একটি প্রতিনিধি দল তেহরান সফর করেছে। তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে চলমান কূটনৈতিক অগ্রগতি পর্যালোচনা করছেন।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে শুধু ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.