আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের চুক্তি হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম সমালোচনার মুখে পড়েছেন। সোমবার বিরোধী রাজনীতিক ও জোটসঙ্গীরা এই চুক্তিকে ইসরায়েলের ইতিহাসের ‘সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির জেরে তোপের মুখে নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়াইর গোলান বলেন, ‘ইসরায়েলের নাগরিকরা ঘুম থেকে উঠে দেখছেন, তাদের মাথার ওপর দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হয়ে গেছে।’ তিনি অভিযোগ করে জানান, এটি দীর্ঘ বছরের ব্যর্থতার চূড়ান্ত রূপ এবং নেতানিয়াহু ইসরায়েলিদের নিরাপত্তার একটি মিথ্যা চিত্র দেখিয়েছেন।

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু এমন একজন ব্যক্তি, যিনি বছরের পর বছর ধরে জনগণকে মিস্টার সিকিউরিটির মিথ্যা চিত্র দেখিয়েছেন। আর বাস্তবে তিনি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতার জনকে পরিণত হয়েছেন।’

গোলানের মতে, যিনি ‘চূড়ান্ত বিজয়ের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মেয়াদ শেষ হচ্ছে ইসরায়েলের শত্রুদের শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে। অন্যদিকে ইসরায়েল দুর্বল হচ্ছে এবং যোদ্ধাদের রক্ত দিয়ে গড়া প্রতিরোধ ব্যবস্থা চোখের সামনেই ভেঙে পড়ছে।

তিনি বলেন, ‘নেতানিয়াহুকে সরিয়ে দেওয়া শুধু রাজনৈতিক প্রয়োজন নয়, এটি অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য।’

এর আগে সোমবার ভোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, নিবিড় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছেছে। লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন ও তেহরান।

ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ এক্সে দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিটিকে একটি কৌশলগত ব্যর্থতা হিসেবে বর্ণনা করে জানান, এটি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনবে।

তিনি বলেন, ‘ইরানের সঙ্গে উদীয়মান এই চুক্তিটি একটি কৌশলগত ব্যর্থতা বলে মনে হচ্ছে। এর ফলে আগামী বছরগুলোতে ইসরায়েলকে কূটনৈতিক, সামরিক এবং আইনি লড়াইয়ে জড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘লেবাননে ইসরায়েলের কাজ করার স্বাধীনতা সীমিত করতে বা উত্তরের বাসিন্দাদের বিপদে ফেলে এমন কোনো প্রত্যাহার চুক্তিতে রাজি হওয়া কোনো অবস্থাতেই উচিত হবে না।’

এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভির জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরায়েলকে বাধ্য করতে পারে না।

এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীনস্থ নয়। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম জাতি।’

তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে ভালোবাসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কৃতজ্ঞ। তবে একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্র কোনো ব্যানানা রিপাবলিক নয়।’

বেন-গ্যভির বলেন, ‘আমরা এই চুক্তির অংশীদার নই, যা আমাদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নয়। এটি কোনোভাবেই আমাদের বাধ্য করে না।’

তিনি জোর দিয়ে বলেন, ‘হিজবুল্লাহকে নির্মূল করার চেয়ে কম কোনো কিছুতেই আমাদের আপস করা উচিত নয়। যেসব এলাকা আমাদের যোদ্ধারা দখল করেছে এবং সন্ত্রাসী অবকাঠামো থেকে মুক্ত করেছে, সেখান থেকে আমাদের সরে আসা উচিত হবে না।’

অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই চুক্তির নিন্দা জানিয়ে বলেন, ‘এটি ইসরায়েল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য খারাপ।’

এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যৌথ অভিযান ইরানকে দুর্বল করার ক্ষেত্রে অনেক সাফল্য এনেছে এবং সেগুলো বৃথা যাবে না।

তিনি বলেন, ‘নিজেদের উদ্যোগে এবং সৃজনশীল উপায়ে শাসনব্যবস্থার পতনের জন্য আমাদের অভিযান চালিয়ে যেতে হবে। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।’

গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালালে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। ওই হামলায় তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়। এর জবাবে তেহরান উপসাগরীয় দেশ ও ইসরায়েলে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায়। এরপর উভয় পক্ষ তাদের সংঘাত অবসানের জন্য একটি রূপরেখা চুক্তির ঘোষণা দেয়, যা ১৯ জুলাই সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.