আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক চুক্তির বড় অগ্রগতির আবহে ফ্রান্সে শুরু হয়েছে তিন দিনব্যাপী জি-৭ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে দেশটির এভিয়ান শহরে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের আলোচনার পথ খোলার পরপরই গুরুত্বপূর্ণ এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আবহে ফ্রান্সে শুরু জি-৭ সম্মেলন
ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বিকেলে এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। জি-৭ ভুক্ত দেশ ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাসহ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারাও এতে উপস্থিত থাকবেন।

জি-৭ এর বাইরেও বেশ কয়েকজন অতিথি নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং দক্ষিণ কোরিয়া, কেনিয়া ও মিশরের শীর্ষ নেতারা।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ উপসাগরীয় দেশগুলোর নেতারাও এই সম্মেলনে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

আয়োজক হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য এই সম্মেলনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ফরাসি প্রেসিডেন্ট হিসেবে এটিই তার শেষ জি-৭ সম্মেলন হতে পারে। কারণ, আগামী বসন্তে তার মেয়াদ শেষ হবে এবং সাংবিধানিকভাবে তিনি টানা তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না।

সোমবার ইমানুয়েল ম্যাক্রোঁ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সন্ধ্যায় নেতারা এক নৈশভোজে অংশ নেবেন। আয়োজকদের মতে, নৈশভোজে ‘প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জসমূহ’ নিয়ে আলোচনা হবে।

এর আগে দিনের শুরুতে উরসুলা ফন ডার লিয়েন এবং আন্তোনিও কস্তা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে কথা রয়েছে।

মঙ্গলবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু। ইউক্রেনকে সহায়তার বিষয়ে নেতারা প্রথমে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। এরপর উপসাগরীয় নেতাদের সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করবেন তারা।

সম্মেলনের শেষ দিন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানসহ এআই খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বিশ্বনেতাদের একটি মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।

বুধবার বিকেলে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ইমানুয়েল ম্যাক্রোঁ এই আয়োজনের সমাপ্তি টানবেন বলে আশা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য নেতারাও গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.