আপনি পড়ছেন

ফিলিস্তিন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বেআইনি বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বাতিল করেছেন যুক্তরাজ্যের আপিল আদালত। এর মাধ্যমে সংগঠনটিকে নিষিদ্ধ করার পক্ষে করা আপিলে জয় পেয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ফিলিস্তিন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞাই বহাল, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা
ছবি - সংগৃহীত

সোমবার জ্যেষ্ঠ বিচারকরা এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে যৌক্তিক ও আইনসম্মত বলে রায় দেন। লেডি প্রধান বিচারপতি সু কার বলেন, ফিলিস্তিন অ্যাকশনকে একটি অহিংস সংগঠন হিসেবে তুলে ধরার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, নিষেধাজ্ঞার বিষয়টি একটি সুষ্ঠু ভারসাম্য বজায় রেখেছে। তাই আমরা বিভাগীয় আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর আপিল মঞ্জুর করেছি। বিভাগীয় আদালত নিষেধাজ্ঞার নীতি ভুলভাবে ব্যাখ্যা করেছিল।’

সু কার জানান, ফিলিস্তিন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরির পাল্টা আপিল আবেদন খারিজ করা হয়েছে। তিনি আরও জানান, অনেক আইনমান্যকারী নাগরিক সংগঠনটিকে সমর্থন করে এবং একে নিষিদ্ধ করার বিষয়টি অত্যন্ত বিতর্কিত হলেও আদালতের মূল্যায়ন সংগঠনটির মূল প্রকৃতির ওপর ভিত্তি করেই হয়েছে।

লেডি প্রধান বিচারপতি বলেন, ‘এটি একটি গোপন সংগঠন, যারা তৃতীয় পক্ষের সম্পত্তি ধ্বংস করতে সহিংসতা ব্যবহার করে এবং শনাক্তকরণ ও আইনি ব্যবস্থা এড়াতে গোপন সেলের মাধ্যমে কাজ করে। ফিলিস্তিন অ্যাকশনের কার্যকলাপে মানুষের আহত হওয়ার পাশাপাশি সম্পত্তির ক্ষতি হয়েছে। তারা কখনোই বলেনি যে তাদের সন্ত্রাসী কার্যকলাপ কোনো ভুল বা বিচ্যুতি ছিল, বরং তারা এতে অংশগ্রহণকারীদের প্রশংসা করেছে।’

এদিকে, সুপ্রিম কোর্টে আপিল করার অনুমতি চাইবেন বলে জানিয়েছেন সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আম্মোরি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এটি তাদের কোনো পরাজয় নয়। ইসরায়েলের অস্ত্র শিল্পকে ব্যাহত করার ক্ষেত্রে ফিলিস্তিন অ্যাকশন এতটাই কার্যকর ছিল যে রাষ্ট্র তাদের ওপর সব শক্তি প্রয়োগ করেছে।

তিনি বলেন, ‘এর মাধ্যমে তারা প্রমাণ করেছে কীভাবে তারা নিজেদের নাগরিকদের চেয়ে জায়নবাদী শাসনব্যবস্থাকে অগ্রাধিকার দেয়। যত দিন আমরা প্রতিরোধ চালিয়ে যাব, তত দিন আমরাই বিজয়ী।’ প্রয়োজন হলে তারা ইউরোপীয় মানবাধিকার আদালতেও যাবেন বলে উল্লেখ করেন আম্মোরি।

আদালতের এই রায়ের সময় রয়্যাল কোর্ট অব জাস্টিসের বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হন। সেখান থেকে যুক্তরাজ্যের পুলিশ ফিলিস্তিন অ্যাকশনের কয়েকজন বিক্ষোভকারীকে জোরপূর্বক সরিয়ে দেয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে তিন বিচারক রায় দিয়েছিলেন যে, গত বছর সন্ত্রাসবাদ আইনের অধীনে ফিলিস্তিন অ্যাকশনকে নিষিদ্ধ করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের নেওয়া সিদ্ধান্তটি বেআইনি ছিল। আম্মোরির করা এক আইনি চ্যালেঞ্জের পর ওই রায় এসেছিল।

গত বছরের ৫ জুলাই শুরু হওয়া এই নিষেধাজ্ঞার কারণে সংগঠনটির সদস্য হওয়া বা একে সমর্থন করা একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়, যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল চালিয়ে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞাটি বহাল ছিল। এই নিষেধাজ্ঞার পর থেকে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.