আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি ঘোষণার পর বৈশ্বিক অর্থনীতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও পুরোপুরি স্থিতিশীল হতে আরও সময় লাগবে। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: অর্থনীতি কত দ্রুত স্বাভাবিক হবে? শুরু হয়েছে নতুন অনিশ্চয়তা
হরমুজ প্রণালী

চুক্তির অংশ হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ঘোষণা আসার পরও এই রুটে জাহাজ চলাচল সীমিত রয়েছে।

রয়টার্স ও শিপ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য বলছে, রবিবারের পর মাত্র কয়েকটি জাহাজ প্রণালী অতিক্রম করেছে। বিপুল সংখ্যক তেল ও পণ্যবাহী জাহাজ এখনও উপসাগরীয় অঞ্চলে আটকে আছে।

বিশেষজ্ঞদের মতে, কেবল চুক্তি হলেই সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে না। জাহাজের অবস্থান পুনর্বিন্যাস, বন্দর কার্যক্রম সচল করা এবং বীমা খরচ ও ঝুঁকি কমার বিষয়গুলোতে সময় লাগবে।

একজন অর্থনীতিবিদ বলেন, পরিস্থিতি ‘ভঙ্গুর শান্তি না টেকসই সমাধান’ তার ওপরই নির্ভর করবে জ্বালানি বাজারের ভবিষ্যৎ।
সংঘাতের সময় হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১২০ ডলার পর্যন্ত উঠেছিল।

চুক্তির খবর আসার পর দাম কমে নেমে এসেছে প্রায় ৮৩ ডলার প্রতি ব্যারেলে। তবে বিশ্লেষকদের মতে, বাজার এখনো অস্থির এবং চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বড় ওঠানামা চলবে।

একজন জ্বালানি বিশ্লেষক বলেন, পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারলে বছরের শেষ নাগাদ তেলের বাজার স্থিতিশীল হতে পারে।
বিশ্বব্যাপী খাদ্য ও সার বাজারেও এই সমঝোতার প্রভাব পড়তে পারে। কারণ জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত সার কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপাদান।

বিশেষজ্ঞদের মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করলেও চলতি মৌসুমে কৃষি উৎপাদনে এর তাৎক্ষণিক সুফল পাওয়া কঠিন।
জ্বালানি সংকটের কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর চাপের মুখে পড়ে। যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমলে সেই চাপ কিছুটা কমতে পারে।

বিশ্লেষকদের ধারণা, জ্বালানি স্বাভাবিক হলে ব্যবসা ও ভোক্তা আস্থা বাড়বে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করতে পারে। তবে পুরো প্রক্রিয়া সময়সাপেক্ষ।

বিশেষজ্ঞদের মতে, এই সমঝোতা বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত হলেও ‘স্বাভাবিকতা ফিরে আসা’ একদিনে সম্ভব নয়। বাস্তবে সরবরাহ ব্যবস্থা, জাহাজ চলাচল, বীমা খরচ এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা—সব মিলিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.