আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি সমঝোতার কাঠামো নিয়ে অগ্রগতির পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্র ও বিশ্লেষকদের মতে, এই সমঝোতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে নীতিগত দূরত্ব স্পষ্ট করে তুলেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
ডোনাল্ড ট্রাস্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু

দীর্ঘদিন ধরে নেতানিয়াহু বিশ্বাস করছিলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত সামরিক অভিযান ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে দুর্বল করবে এবং মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করবে। একই সঙ্গে দেশে আসন্ন নির্বাচনের আগে এটি তার রাজনৈতিক অবস্থানও শক্তিশালী করবে বলে ধারণা ছিল। কিন্তু সাম্প্রতিক মার্কিন-ইরান সমঝোতার ফলে সেই হিসাব এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে সতর্ক অবস্থান নিলেও পর্দার আড়ালে তারা চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন, এই সমঝোতা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের জন্য ইতিবাচক নয় এবং দেশটির নীতিনির্ধারণী পর্যায়ে এ নিয়ে উদ্বেগ রয়েছে।

ওয়াশিংটনের পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিরতির সময়কালীন আগামী ৬০ দিনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চলবে। তবে ইসরায়েলের আশঙ্কা, এই সময়সীমা আরও বাড়তে পারে এবং তাতে তাদের সামরিক পদক্ষেপ গ্রহণের সুযোগ সীমিত হয়ে যাবে।

বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তেহরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থনের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকায় ইসরায়েলের উদ্বেগ আরও বেড়েছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহকে কেন্দ্র করে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আগেও মতবিরোধ তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্র যখন কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছিল, তখন লেবাননে নতুন হামলা না চালাতে নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন ট্রাম্প।

তবে পরবর্তী সময়ে বৈরুতের উপকণ্ঠে আবারও হামলা চালানো হলে উত্তেজনা বৃদ্ধি পায় এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে। যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও লেবানন সীমান্তে সংঘাত পুরোপুরি থামেনি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় দখলে নেওয়া নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনা মোতায়েন অব্যাহত থাকবে। তাঁর ভাষায়, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে এককভাবেও ব্যবস্থা নিতে প্রস্তুত ইসরায়েল।

ইসরায়েলি কর্মকর্তাদের একটি অংশ মনে করছে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কার্যকর হলেও দেশটির নিরাপত্তা স্বার্থে স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষিত থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা নেতানিয়াহুর জন্য অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে তিনি মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে নিজের বড় রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছেন।

বিশ্লেষকদের ধারণা, যদি আলোচনার মাধ্যমে স্থায়ী চুক্তি সম্পন্ন হয়, তাহলে ইসরায়েলের ভোটারদের কাছে এটি ব্যাখ্যা করা নেতানিয়াহুর জন্য কঠিন হতে পারে। তবে আলোচনায় অগ্রগতি ব্যর্থ হলে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে রাজনৈতিক পরিস্থিতি আবারও বদলে যেতে পারে।

এদিকে মার্কিন প্রশাসন ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা স্মারক আগামী কয়েক দিনের মধ্যে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হবে। তবে

মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলোর সমাধান এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.