এআই প্রযুক্তির সীমাবদ্ধতা নিয়ে ‘প্রযুক্তি যুদ্ধের’ আশঙ্কা ফরাসি প্রধানমন্ত্রীর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার জেরে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান প্রযুক্তিগত প্রতিযোগিতার বিষয়টি সামনে এসেছে। এই অবস্থায় ফ্রান্স ও ইউরোপকে এআই খাতে দ্রুত বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল।

সোমবার সম্প্রচারমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এর অর্থ হলো আমরা একটি প্রযুক্তিগত যুদ্ধে অবতীর্ণ হয়েছি এবং এতে জয়-পরাজয় থাকবে।’
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এআই কোম্পানি অ্যানথ্রপিককে তাদের সবচেয়ে শক্তিশালী মডেলগুলোতে বিদেশি নাগরিকদের প্রবেশাধিকার সীমিত করার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন সরকারের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গ্যাব্রিয়েল আটাল এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘প্রশ্ন হলো আমরা কি এআই আয়ত্ত করার সক্ষমতা অর্জন করব, নাকি কেবল এটি সহ্য করে যাব।’
ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে লড়ছেন আটাল। তিনি সতর্ক করে জানান, এআইয়ের উন্নয়নের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হলে ফ্রান্স ও ইউরোপকে গুরুতর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হতে পারে।
তিনি বলেন, ‘আমরা যদি এআই বিপ্লব থেকে ছিটকে পড়ি, তবে তা ফ্রান্স ও ইউরোপের জন্য চরম দারিদ্র্য ডেকে আনবে।’
অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা ধরে রাখতে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের কোনো বিকল্প নেই উল্লেখ করে ইউরোপকে নিজস্ব শক্তিশালী এআই মডেল তৈরি এবং অর্থনীতিতে এর ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি।
এই বিষয়টিতে জরুরি ভিত্তিতে নজর দেওয়া প্রয়োজন উল্লেখ করে আটাল বলেন, ‘এগুলোই ফরাসিদের ভবিষ্যৎ আয়ের উৎস।’
এদিকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যবহারকারীদের আলাদা করতে ব্যর্থ হওয়ায় সব গ্রাহকের জন্য নিজেদের সবচেয়ে উন্নত এআই মডেলগুলো নিষ্ক্রিয় করার ঘোষণা দিয়েছে অ্যানথ্রপিক। তাদের এই ঘোষণার পরই আটাল এসব মন্তব্য করেন।
অ্যানথ্রপিকের এই সিদ্ধান্ত এআই খাতে নিয়ন্ত্রণহীনতার সমর্থক এবং কঠোর নজরদারির পক্ষপাতীদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
আটাল জানান, পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হওয়ায় বিদেশি এআই সরবরাহকারীদের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। ইউরোপকে প্রযুক্তিগত স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করতে হবে বলেও জানান তিনি।
সামরিক ব্যবহার নিয়ে আগের উত্তেজনা:
উন্নত এআই সিস্টেমের সামরিক ব্যবহার নিয়ে অ্যানথ্রপিক এবং মার্কিন সরকারের মধ্যে চলমান বৃহত্তর উত্তেজনার মধ্যেই নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। মার্কিন নাগরিকদের ওপর নজরদারি এবং স্বয়ংক্রিয় অস্ত্রের বিষয়ে উদ্বেগ জানিয়ে নিজেদের প্রযুক্তির নির্দিষ্ট কিছু সামরিক ব্যবহারের বিরোধিতা করে আসছিল অ্যানথ্রপিক।
এ বছরের শুরুর দিকে পেন্টাগন তাদের এআই মডেলগুলোর ব্যাপক ব্যবহারের জন্য চাপ দিলে এই বিরোধ আরও তীব্র হয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় সংস্থাগুলোকে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধ করার নির্দেশ দেন। অন্যদিকে পেন্টাগন এই কোম্পানিটিকে কেনাকাটার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করে।
এরপর এআই নিরাপত্তার বিষয়ে নিজস্ব অবস্থানের কারণে বেআইনি প্রতিশোধমূলক ব্যবস্থার অভিযোগ এনে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে কোম্পানিটি। ফ্যাব্ল ফাইভ এবং মিথোস ফাইভ মডেলের ওপর সাম্প্রতিক এই নিষেধাজ্ঞা মার্কিন প্রযুক্তিগত সক্ষমতা দুর্বল না করে উন্নত এআই মডেলগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে ওয়াশিংটনে বিতর্ক আরও উসকে দিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.