নেতানিয়াহু: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও লেবানন ছাড়বে না ইসরায়েল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে একটি চুক্তি হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবানন দখল করে রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সেনা মোতায়েন রাখা হবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই প্রথম তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা ইসরায়েলের চারপাশে শক্তিশালী নিরাপত্তা অঞ্চল গড়ে তুলেছি। গাজা, লেবানন ও সিরিয়ায় আমরা এটি করেছি এবং আমাদের দেশকে রক্ষা করতে যতক্ষণ প্রয়োজন আমরা এসব নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব।’ লেবানন প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘লেবাননে আমরা একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরি করেছি এবং প্রয়োজন অনুযায়ী আমরা সেখানে অবস্থান করব।’
নেতানিয়াহু দাবি করেন, ইরান ওইসব এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল, তবে ‘তা ঘটেনি।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের মার্কিন বন্ধুরা এই সিদ্ধান্তকে সম্মান করে।’ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সুনির্দিষ্ট শর্তাবলি সম্পর্কে ইসরায়েল এখনো অবগত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তিটি কেমন হবে তা আমরা এখনো জানি না।’
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের লক্ষ্য তেহরানের শাসনব্যবস্থার উচ্ছেদ ছিল না বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি বলিনি যে অভিযানের অন্যতম লক্ষ্য ছিল শাসনব্যবস্থার পতন ঘটানো।’ তবে এর পতন ত্বরান্বিত করতে পারে এমন ‘পরিস্থিতি তৈরি করা’ তাদের উদ্দেশ্য ছিল বলে তিনি দাবি করেন।
এর আগে গত রবিবার পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে পৌঁছানোর ঘোষণা দেয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার পর শুরু হওয়া সংঘাতের অবসান ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং চুক্তির শর্তাবলি বাস্তবায়নে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ৬০ দিনের কারিগরি আলোচনা শুরু হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.