শফিকুর রহমান: সংসদে ‘যুক্তিসংগত ও জনস্বার্থের বিরোধী দল’ হবে জামায়াত
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে এমন কোনো বিরোধী দল হবে না, যারা সরকার নিয়ন্ত্রিত কিংবা সংসদের কার্যক্রম অচল করে দেয়—এমন মন্তব্য করেছেন দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনস্বার্থের বিষয়গুলোতে যুক্তিসংগত ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে জামায়াত।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন বিরোধী দল হব না, যারা সংসদকে জিম্মি করে রাখবে। আবার এমন ভূমিকাও নেব না, যাতে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।’
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতে দুই ধরনের বিরোধী দল দেখা গেছে—একটি ছিল সরকারের নিয়ন্ত্রণে থাকা, আরেকটি ছিল সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করে দীর্ঘ সময় অধিবেশন বর্জন করা। জামায়াত এ দুই পথের কোনোটিই অনুসরণ করবে না।
জামায়াত আমির বলেন, আমরা যুক্তিসংগত ও যৌক্তিক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করব। আমাদের অবস্থান হবে জনগণের স্বার্থের পক্ষে।
তিনি বলেন, সংসদে এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিয়েছে জামায়াত। এর মধ্যে রয়েছে গণভোটের ফল বাস্তবায়ন, ব্যাংকিং খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের মতো বিষয়।
প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি।
সীমান্ত ইস্যু প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল জাতীয় বিষয়। বিষয়টি সংসদে আলোচনার দাবি জানিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্বের স্বার্থে এ নিয়ে আলোচনা প্রয়োজন।
চলমান বাজেট অধিবেশনে সম্পূরক বাজেট উপস্থাপনের সময় নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, সংসদীয় নিয়ম অনুযায়ী মার্চে সম্পূরক বাজেট উপস্থাপনের কথা থাকলেও তা জুনে আনা হয়েছে, ফলে জবাবদিহিতা দুর্বল হয়।
তিনি অভিযোগ করেন, অর্থবছরের শেষ সময়ে বড় অঙ্কের অর্থ দ্রুত ব্যয় করার প্রবণতা অপচয় ও অনিয়মের সুযোগ তৈরি করে।
বর্ষাকালে উন্নয়নকাজ নিয়েও সমালোচনা করেন তিনি। তার মতে, এ সময়ে কাজের মান নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।
শফিকুর রহমান অর্থবছরের সময়সীমা জুলাই-জুন থেকে পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দেন। এতে বাজেট বাস্তবায়ন ও অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
সংসদের আচরণবিধি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন এবং অতিরিক্ত প্রশংসা—এসব সংসদের সময় নষ্ট করে।
তিনি বলেন, আমরা এখানে কারও প্রশংসা করতে আসিনি; আমরা জনগণের কথা বলতে এসেছি।
সংসদকে ‘ঐকমত্যের জায়গা’ হিসেবে দেখার ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, সরকারের ভালো উদ্যোগকে সমর্থন করা এবং প্রয়োজন হলে সমালোচনা করাই কার্যকর বিরোধী দলের দায়িত্ব।
তবে নির্দিষ্ট ইস্যুতে ওয়াকআউট হতে পারে জানিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় সংসদ বর্জনের পথে যাবে না জামায়াত।
সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব নিয়ে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, জামায়াত সংশোধনের চেয়ে সংস্কারকে বেশি গুরুত্ব দেয়। কোনো সংস্কার কমিটি গঠনের প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.