রোহিঙ্গাদের জন্য আরও ১৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সুরক্ষা কার্যক্রম জোরদারে নতুন করে ১৪ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে অংশীদারিত্ব নবায়নের মাধ্যমে বৃহস্পতিবার এই অর্থায়নের ঘোষণা দেওয়া হয়।

নতুন এই সহায়তা ইইউর চলমান মানবিক ও উন্নয়ন সহযোগিতার অতিরিক্ত হিসেবে প্রদান করা হবে। এর আওতায় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বসবাসকারী শরণার্থী এবং আশপাশের প্রায় ৭০ হাজার স্থানীয় বাসিন্দার জন্য দক্ষতা উন্নয়ন, জীবিকাভিত্তিক সহায়তা এবং রান্নার জ্বালানি হিসেবে এলপিজি সরবরাহের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হওয়ায় শুধু জরুরি সহায়তা নয়, এখন শরণার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করার দিকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আয়বর্ধক সুযোগ তৈরির মাধ্যমে রোহিঙ্গাদের আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীও এ উদ্যোগের সুফল পাবে।
তিনি আরও বলেন, এই সহায়তা রোহিঙ্গাদের মর্যাদা রক্ষা, দক্ষতা অর্জন এবং ভবিষ্যতে নিরাপদ ও স্বেচ্ছাপ্রণোদিত প্রত্যাবাসনের জন্য প্রস্তুত হতে সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা পরিবারগুলো প্রায় এক দশক ধরে অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। তাদের জন্য ধারাবাহিক আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শরণার্থীদের সুরক্ষা, মৌলিক চাহিদা পূরণ এবং ভবিষ্যতের আশা ধরে রাখতে ইইউর অবদানের প্রশংসা করেন।
ইউএনএইচসিআর জানিয়েছে, শিবিরগুলোতে ঘনবসতি, সীমিত সম্পদ এবং দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুতির কারণে রোহিঙ্গারা নানা ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা সহিংসতা, মানবপাচার ও শোষণের শিকার হওয়ার আশঙ্কায় থাকে। তাই নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং কার্যকর সুরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া এলপিজি বিতরণের ফলে শরণার্থীদের জ্বালানি কাঠ সংগ্রহের প্রয়োজন কমবে, যা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আশপাশের বনাঞ্চলের ওপর চাপও হ্রাস করবে। দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ত্রাণনির্ভরতা কমিয়ে কর্মমুখী পরিবেশ তৈরিরও চেষ্টা করা হবে।
আগামী ২০ জুন বিশ্ব শরণার্থী দিবসের আগে এই সহায়তা ঘোষণাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ইউএনএইচসিআর বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে ২০২৫-২০২৬ সালের যৌথ সাড়া পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনার আওতায় রোহিঙ্গাদের জরুরি চাহিদা পূরণে ৭১০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.