কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ব্রেন টিউমার শনাক্তকরণে এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন জার্মানির বিজ্ঞানীরা। হেটাইরস নামের একটি উন্নত এআই সিস্টেম মাত্র ১২ মিনিটের মধ্যে নির্ভুলভাবে এই মরণব্যাধি শনাক্ত করতে সক্ষম। বুধবার চিকিৎসা বিজ্ঞানের এই নতুন উদ্ভাবনের তথ্যটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে।

মাত্র ১২ মিনিটেই শনাক্ত হবে ব্রেন টিউমার!
ছবি - সংগৃহীত

গবেষকদের দাবি, কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের পর পর্যাপ্ত টিস্যু না থাকলেও এই এআই অত্যন্ত অল্প নমুনা থেকে রোগ শনাক্ত করতে পারে। ফলে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া আগের চেয়ে অনেক দ্রুত সম্ভব হবে এবং রোগীর জন্য সঠিক সময়ে থেরাপি শুরু করা যাবে। বিশেষ করে যেসব অঞ্চলে উন্নত ল্যাব বা ব্যয়বহুল পরীক্ষার সুবিধা নেই, সেখানে এই প্রযুক্তি ক্যানসার নির্ণয় পদ্ধতিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বর্তমানে ব্রেন টিউমার শনাক্ত করতে আণবিক বা মলিকুলার পরীক্ষার প্রয়োজন হয়, যা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। প্রচলিত পদ্ধতিতে এসব পরীক্ষার ফলাফল পেতে গড়ে প্রায় ১২ দিন পর্যন্ত সময় লেগে যায়। জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি হসপিটাল এবং জার্মান ক্যানসার রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা এই দীর্ঘ সময়কে মিনিটের কাঁটায় নামিয়ে এনেছেন। সাধারণ টিস্যু স্লাইড থেকেই এই এআই সরাসরি ক্যানসারের আণবিক তথ্য বের করতে পারে এবং নিজের দেওয়া ফলাফলের প্রতি এটি কতটা নিশ্চিত, সেটিও জানাতে পারে।

এই এআই সিস্টেমটি তৈরি করতে ৪টি মহাদেশের ৯ হাজার ৬০৬ জন রোগীর ১১ হাজারেরও বেশি টিস্যু নমুনা ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে এটি মস্তিষ্কের টিউমারের ১০২টি ভিন্ন আণবিক সাবটাইপ অত্যন্ত নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। পরীক্ষায় দেখা গেছে, এই সিস্টেমটির নির্ভুলতা প্রায় ৮৭ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত। অন্যদিকে ৫ জন অভিজ্ঞ স্নায়ুরোগ বিশেষজ্ঞ যখন ২১০টি জটিল নমুনা বিশ্লেষণ করেন, তখন তারা সঠিকভাবে রোগ শনাক্ত করতে পেরেছেন মাত্র ৩০ শতাংশ ক্ষেত্রে। সেখানে এই এআই ৬৮ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.