শিশুর অস্বাভাবিক ঘাম ও আমাদের করণীয়
- Details
- by জীবনশৈলী ডেস্ক
শিশুদের অতিরিক্ত ঘাম হওয়া সব সময় কোনো বড় রোগের লক্ষণ নয়। মূলত শরীরের ঘর্মগ্রন্থিগুলো পুরোপুরি পরিণত না হওয়ায় শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় ভিন্নভাবে ঘামতে পারে।

এ বিষয়ে চিকিৎসকেরা জানান, বিশেষ করে ঘুমের সময় বা গরম আবহাওয়ায় শিশুর মাথা ও ঘাড়ের অংশ ঘেমে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং অধিকাংশ ক্ষেত্রে এটি উদ্বেগের কারণ নয়।
তবে শিশুর ঘাম যদি স্বাভাবিক সীমা ছাড়িয়ে যায়, তবে তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হাইপারহাইড্রোসিস বলা হয়। এর পেছনে থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণ, জন্মগত হৃদ্যন্ত্রের ত্রুটি কিংবা ভিটামিন-ডির ঘাটতির মতো স্বাস্থ্যগত কারণ থাকতে পারে।
এছাড়া অতিরিক্ত ঘামের সঙ্গে যদি শিশুর ওজন না বাড়ে, খাওয়ার সময় শিশু হাঁপিয়ে ওঠে কিংবা শ্বাসকষ্ট দেখা দেয়, তবে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে সিস্টিক ফাইব্রোসিস বা স্নায়ুতন্ত্রের সমস্যার কারণেও এমনটি হতে পারে।
চিকিৎসকদের মতে, আবহাওয়া ঠান্ডা থাকার পরেও যদি শিশু প্রচুর ঘামে কিংবা কোনো পরিশ্রম ছাড়াই হাত ও পায়ের তালু সবসময় ভেজা থাকে, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। ঘামের কারণে যদি শিশুর দৈনন্দিন কাজকর্মে সমস্যা হয় বা শরীরে দুর্গন্ধ তৈরি হয়, তবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। অনেক সময় বংশগত কারণেও শৈশব বা কৈশোরে এমন অস্বাভাবিক ঘাম দেখা দিতে পারে।
শিশুর সুরক্ষায় অভিভাবকদের কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখার পাশাপাশি শিশুকে অপ্রয়োজনীয় ভারী কাপড় পরানো থেকে বিরত থাকতে হবে। এছাড়া শিশুর শরীরের তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা এবং তাকে পর্যাপ্ত বুকের দুধ, পানি বা তরল খাবার দেওয়া জরুরি। মনে রাখতে হবে, সময়মতো সঠিক কারণ শনাক্ত করা গেলে শিশুকে অনেক শারীরিক জটিলতা থেকে রক্ষা করা সম্ভব।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.