আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির দুর্ঘটনায় ১৮ বছর বয়সী এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর সেখানে ঘোড়ার গাড়িতে ঘোরাঘুরি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নিউইয়র্কে ঘোড়ার গাড়ির দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, সেবা স্থগিত
ছবি - সংগৃহীত

শুক্রবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন (টিডব্লিউইউ) এই স্থগিতাদেশের ঘোষণা দিয়েছে। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য অন্তত মঙ্গলবার পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।

বুধবার রোমাঞ্চ মহাজন নামের ভারতীয় ওই পর্যটক পরিবারের সদস্যদের সঙ্গে ঘোড়ার গাড়িতে ঘুরছিলেন। চালক ছবি তোলার জন্য নিচে নামলে অজ্ঞাত কারণে ঘোড়াটি হঠাৎ দৌড়াতে শুরু করে। এ সময় গাড়িটি অন্য একটি ঘোড়ার গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

গুরুতর আহত অবস্থায় রোমাঞ্চ মহাজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারের অন্য সদস্যরা সামান্য আঘাত পেয়েছেন।

টিডব্লিউইউ লোকাল ১০০-এর অ্যাডমিনিস্ট্রেটিভ ভাইস প্রেসিডেন্ট আলেকজান্ডার কেম্প বলেন, ‘রোমাঞ্চ মহাজনের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’

তিনি আরও বলেন, ‘এই ট্র্যাজেডির ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা নিরাপত্তা সমস্যা সমাধানে প্রাথমিক পদক্ষেপ নিচ্ছি।’

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ইউনিয়ন জানায়, ওই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘোড়াটিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনার পর সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির ব্যবহার স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি নতুন করে জোরালো হয়েছে। নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন জানিয়েছেন, ২০২৮ সাল থেকে পার্কে ঘোড়ার গাড়ি চলাচল নিষিদ্ধ করার প্রস্তাবিত আইনের ওপর জুলাই মাসে শুনানি অনুষ্ঠিত হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.