আপনি পড়ছেন

ইসরায়েলি হামলায় আহত হয়ে মারা গেছেন লেবাননের বিশিষ্ট পরিবেশকর্মী মোনা খলিল। তার প্রচেষ্টায় দক্ষিণ লেবাননের একটি উপকূলীয় এলাকা পূর্ব ভূমধ্যসাগরের বিপন্ন সামুদ্রিক কচ্ছপের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজননস্থলে পরিণত হয়েছিল। খবর আল বিবিসির

ইসরায়েলি হামলায় প্রাণ গেল লেবাননের কচ্ছপ সংরক্ষণকর্মীর
পরিবেশকর্মী মোনা খলিল

৭৬ বছর বয়সী খলিল টাইর শহরের কাছে মানসুরি সৈকতে অবস্থিত নিজের বাড়িতে থাকতেন। সেখানেই দুই সপ্তাহ আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় একটি পরিবেশবাদী সংগঠনের তথ্য অনুযায়ী, কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার খলিলের মৃত্যু হয়।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা তীব্রতর হওয়ার মধ্যেই তাঁর মৃত্যু হলো। এতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও অঞ্চলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিবেশবাদী সংগঠন গ্রিন সাউদার্নার্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিশাম ইউনুস বিবিসিকে বলেন, খলিল ছিলেন একজন নিবেদিতপ্রাণ পরিবেশরক্ষক। সৈকত নিয়ে তিনি এমনভাবে কথা বলতেন যেন সেটি একজন মানুষ। সূর্যাস্ত, সমুদ্রের পানি এবং কচ্ছপের সঙ্গে তাঁর ছিল গভীর আত্মিক সম্পর্ক। সংরক্ষণকাজ ছিল তার জীবনের অংশ।

গত ২৫ বছরেরও বেশি সময় ধরে মোনা খলিল লেবাননের দক্ষিণ উপকূলে ডিম পাড়া বিপন্ন লগারহেড ও সবুজ সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে নিজেকে উৎসর্গ করেছিলেন। ১৯৯৯ সালে মানসুরি সৈকতে একটি সবুজ কচ্ছপকে ডিম পাড়তে দেখার পর তার জীবনে বড় পরিবর্তন আসে। পরিবারের সদস্যদের ভাষ্য, সেই ঘটনাই তাকে সংরক্ষণকাজে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা জোগায়।

লেবাননের গৃহযুদ্ধের সময় বাস্তুচ্যুত হওয়া খলিল তখন নেদারল্যান্ডসে বসবাস করছিলেন। পরিবারের সমুদ্রতীরবর্তী বাড়িতে বেড়াতে এসে তিনি ওই কচ্ছপটি দেখেন। পরে তিনি জানতে পারেন, লেবাননে সামুদ্রিক কচ্ছপের সংখ্যা হুমকির মুখে। এরপর তিনি তাদের সুরক্ষায় কাজ করার সিদ্ধান্ত নেন এবং স্থায়ীভাবে দেশে ফিরে আসেন।

২০০০ সালে ‘অরেঞ্জ হাউস প্রজেক্ট’ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি। মানসুরি সৈকতের পাশে গড়ে ওঠা এই পরিবেশবান্ধব পর্যটন ও সংরক্ষণ উদ্যোগটি শুরুতে একটি ছোট অতিথিশালা ছিল। পরে এটি পরিবেশ শিক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং সামুদ্রিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বেচ্ছাসেবক ও গবেষকরা আসতেন।

দীর্ঘ কয়েক দশক ধরে খলিল কচ্ছপের বাসা পর্যবেক্ষণ, সামুদ্রিক প্রাণবৈচিত্র্যের তথ্য সংগ্রহ এবং উপকূলীয় উন্নয়ন, দূষণ ও ক্ষতিকর মাছ ধরার পদ্ধতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে গেছেন। তার প্রচেষ্টায় উপকূলের কিছু অংশ সংরক্ষিত এলাকা হিসেবে স্বীকৃতি পায় এবং লেবাননের সামুদ্রিক পরিবেশের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পায়।

সহকর্মী ও বন্ধুদের মতে, দক্ষিণ লেবাননে দীর্ঘদিনের সংঘাত সত্ত্বেও তিনি কখনো তার কাজ থেকে সরে যাননি। ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধের সময়ও তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবু তিনি বছরের পর বছর ধরে যে সৈকত রক্ষা করেছেন, সেটি ছেড়ে যেতে রাজি হননি।

খলিলের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবেশকর্মী মাহা জুমা স্থানীয় গণমাধ্যমকে বলেন, তিনি নিজেকে বাড়ির ভেতরেই সীমাবদ্ধ রেখেছিলেন। কোনো দর্শনার্থী গ্রহণ করতেন না এবং বিশ্বাস করতেন, একজন বেসামরিক নাগরিক হিসেবে তিনি নিরাপদ থাকবেন। এলাকা না ছাড়ার সিদ্ধান্তটি তার চরিত্রের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ ছিল। খলিল বাস্তুচ্যুত হতে একেবারেই রাজি ছিলেন না। তার মতো দৃঢ়চেতা মানুষের কাছ থেকে এমন অবস্থানই প্রত্যাশিত ছিল।

পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, খলিলের উত্তরাধিকার বেঁচে থাকবে তার গড়ে তোলা সংরক্ষণ আন্দোলনের মধ্য দিয়ে এবং সেই সব কচ্ছপের মাধ্যমে, যারা এখনও ডিম পাড়তে লেবাননের উপকূলে ফিরে আসে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.