জরিপ: যুদ্ধের পর ইরানকে বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতা নিয়ে ইসরায়েলিদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা গেছে। নতুন এক জরিপে দেখা গেছে, বিপুল সংখ্যক ইসরায়েলি মনে করেন এই সংঘাতের পর শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েল।

হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায় পরিচালিত এক জনমত জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৯২ দশমিক ১ শতাংশের বিশ্বাস, যুদ্ধ ও চুক্তির পরিণতিতে ইরানই লাভবান হয়েছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের ফলাফল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
জরিপে আরও দেখা যায়, ৮২ দশমিক ৯ শতাংশ ইসরায়েলির মতে, এই সামরিক অভিযান দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে দাবি করেছেন—ইসরায়েল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং দেশের অস্তিত্বের জন্য হুমকি দূর করতে সক্ষম হয়েছে—তা বিশ্বাস করেন না ৭২ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা।
এছাড়া ৮৭ দশমিক ৮ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ইসরায়েল যুদ্ধের ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে অথবা কেবল আংশিকভাবে সফল হয়েছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। জরিপে অংশ নেওয়া ৫৬ দশমিক ৪ শতাংশ ইসরায়েলি বলেছেন, সংঘাত মোকাবিলায় নেতানিয়াহুর নেতৃত্ব দুর্বল ছিল অথবা পুরোপুরি ব্যর্থ হয়েছে।
তবে নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থানের পক্ষেও উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। জরিপ অনুযায়ী, ৪৮ দশমিক ২ শতাংশ ইসরায়েলি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন। এমনকি এ ধরনের পদক্ষেপের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলেও তারা তা সমর্থন করবেন বলে জানিয়েছেন।
গত ১৭ থেকে ২০ জুন পর্যন্ত এই জরিপ পরিচালনা করে আগাম ইনস্টিটিউট ও হিব্রু ইউনিভার্সিটি। এতে ১৭ বছর বা তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন। গবেষকদের দাবি, জনসংখ্যার অনুপাত অনুযায়ী নমুনা নির্বাচন করা হয়েছে এবং জরিপটির সর্বোচ্চ ত্রুটির হার ৯৯ শতাংশ আস্থার পর্যায়ে ২ দশমিক ২ শতাংশ।
জরিপের ফলাফল ইঙ্গিত করছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধের ফলাফল, জাতীয় নিরাপত্তা এবং সরকারের কৌশল নিয়ে ইসরায়েলি জনমতের মধ্যে গভীর অসন্তোষ ও বিভাজন তৈরি হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.