মালয়েশিয়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফরের এই কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রবিবার স্থানীয় সময় রাত ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার বিকাল পৌনে ৩টায় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের চিয় হুইপ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রীর এই সফরে আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাসহ ২৭ থেকে ২৮ জনের একটি প্রতিনিধিদল সফরসঙ্গী হিসেবে রয়েছে।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনে যাবেন এবং সেখানে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা প্রকল্প এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
চীন সফরকালে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিতব্য ‘সামার দাভোস ফোরামে’ অংশ নিয়ে ৯০টি দেশের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরবেন। মালয়েশিয়ায় বাণিজ্য ও শ্রমবাজার নিয়ে আলোচনার পর শুক্রবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী ২৫ জুন লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক শেষে ২৬ জুন তিনি শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.