আপনি পড়ছেন

ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধের জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছে মার্কিন প্রশাসন। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

আস্থার সংকটে নেতানিয়াহু, বিকল্প খুঁজছে ট্রাম্প প্রশাসন!
বেনিয়ামিন নেতানিয়াহু

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করছে নেতানিয়াহু সরকারের পতন হতে পারে। এই ধারণা থেকে টুগেদার পার্টির প্রধান নাফতালি বেনেট এবং যশার পার্টির নেতা গাদি আইজেনকোটের মতো বিরোধী নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে ওয়াশিংটন।

সংবাদমাধ্যমটি জানায়, নেতানিয়াহুর সরকারে থাকা কট্টরপন্থিদের নিয়ে মার্কিন প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে এবং নির্বাচনের আগে একটি নতুন জনপ্রিয় ভিত্তি তৈরির চেষ্টা করছে।

চ্যানেলটির তথ্যমতে, ইসরায়েলি বিরোধীরা সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। নেতানিয়াহুর নীতির সমালোচক এমন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তারা কিছুটা সফলতাও পেয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বর্তমান ইসরায়েলি সরকারের ওপর আস্থার সংকটের কারণে সৃষ্ট রাজনৈতিক সুযোগ কাজে লাগাতেই আমেরিকার এই পদক্ষেপ।

ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে নতুন অনানুষ্ঠানিক আস্থার জায়গা তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করছে। তবে ট্রাম্প এখনও অন্য কোনো ইসরায়েলি রাজনীতিকের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাননি।

শুক্রবার মারিভ পত্রিকায় প্রকাশিত একটি জনমত জরিপে দেখা যায়, আজ নির্বাচন হলে ইসরায়েলি বিরোধীরা সরকার গঠন করতে পারবে। তারা নেসেটে ৬১টি আসন পেতে পারে, যেখানে নেতানিয়াহুর জোট পাবে ৪৯টি আসন।

জরিপে আরও দেখা যায়, আগামী অক্টোবরে নির্ধারিত নির্বাচনে আরব দলগুলো ১০টি আসন পেতে পারে।

গত ফেব্রুয়ারিতে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সামরিক সংঘাত অবসানে সুইজারল্যান্ডে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ঠিক এমন সময়েই এই প্রতিবেদনটি সামনে এলো।

একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে শত্রুতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে ইসরায়েলি সরকার ইরান ও লেবানন ইস্যুর মধ্যে কোনো ধরনের সম্পর্ক থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল দক্ষিণ লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করবে না।’

লেবাননের সরকারি হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের বর্বরোচিত হামলায় প্রায় ৪ হাজার মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.