ফিদান: যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ভেস্তে দিতে পারে ইসরায়েল!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধান করা সহজ নাও হতে পারে বলে সতর্ক করেছে তুরস্ক। একইসঙ্গে এই আলোচনা প্রক্রিয়াটি ইসরায়েল ভেস্তে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দেশটি। রোববার মিশরের রাজধানী কায়রোতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই সতর্কবার্তা উচ্চারণ করেন।

তুরস্ক, মিশর, পাকিস্তান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ পরামর্শমূলক বৈঠকে অংশ নিতে কায়রো সফর করেন হাকান ফিদান। সেখানে তিনি বলেন, ‘এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এর কারিগরি দিকগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা সহজ নাও হতে পারে। আমরা মাঝে মাঝে অচলাবস্থাও দেখতে পারি। এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর অবশ্যই ইসরায়েল সবসময় কোণায় ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই তারা এই প্রক্রিয়াটি ভেস্তে দিতে প্রস্তুত।’
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বৈঠকের ফাঁকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআতি এবং সুদানের পররাষ্ট্রমন্ত্রী মহি এল-দিন সেলিমের সঙ্গে আলাদা বৈঠক করেন ফিদান। কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, কায়রো সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরব ও আফ্রিকা বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসাদ বুলোসের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।
কায়রোতে নিজের কূটনৈতিক ব্যস্ততা প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, গত দুই দিন তিনি নিবিড় ধারাবাহিক বৈঠকে অংশ নিয়েছেন। তিনি উল্লেখ করেন, লিবিয়া ইস্যুতে শনিবার তুরস্ক, মিশর, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সেখানে ভূমধ্যসাগর ও আফ্রিকা সম্পর্কিত উন্নয়ন নিয়েও আলোচনা হয়। ফিদান বলেন, ‘চারটি দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। এই আলোচনা আমাদের নির্দিষ্ট কিছু বিষয়ে সাধারণ ঐকমত্যে পৌঁছাতে সহায়তা করেছে।’
রোববার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও সাক্ষাৎ করেন হাকান ফিদান। তিনি জানান, চার দেশের এই পরামর্শমূলক কাঠামোর মাধ্যমে অর্জিত ইতিবাচক ফলাফল নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের চার দেশের প্রতিষ্ঠিত এই কাঠামোর ইতিবাচক ফলাফল সম্পর্কে সরাসরি তার কাছ থেকে শোনার সুযোগ পেয়েছি। আমি আমাদের প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তাও পৌঁছে দিয়েছি।’
তুরস্ক, মিশর, সৌদি আরব এবং পাকিস্তানকে উল্লেখযোগ্য জনসংখ্যা, সম্পদ ও দায়িত্বসম্পন্ন প্রধান আঞ্চলিক শক্তি হিসেবে বর্ণনা করেন ফিদান। তিনি জানান, এই চার দেশ অঞ্চলের রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করছে। তার ভাষায়, ‘আমাদের মূল প্রচেষ্টা হলো অঞ্চলের সমস্যাগুলোর দায়িত্ব নিজেদের কাঁধে নেওয়া, আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে সমাধান খোঁজা এবং সেগুলো সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টাকে কাজে লাগানো।’
দ্বন্দ্ব-পরবর্তী আঞ্চলিক ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘অঞ্চলের বাইরের কারও চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়ার চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করে একটি অভিন্ন রূপকল্প তৈরির জন্য চারটি দেশ কাজ করছে। আঞ্চলিক দেশ হিসেবে আমরা সেই রূপকল্প প্রণয়নের চেষ্টা করছি এবং আমরা তা উপস্থাপন করব।’
মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলআতির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেছেন বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক প্রসঙ্গে ফিদান জানান, এটি বাস্তবায়নের জন্য কারিগরি আলোচনার প্রথম ধাপ রোববার সুইজারল্যান্ডে শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে ফোনে কথা বলেছেন। তিনি স্মরণ করিয়ে দেন, সমঝোতা স্মারকের বেশ কয়েকটি বিধান বিশেষ করে নিষেধাজ্ঞা এবং পারমাণবিক যাচাইকরণ সংক্রান্ত কারিগরি বিষয়গুলো ৬০ দিনের মধ্যে আলোচনার জন্য রাখা হয়েছিল। ফিদান বলেন, ‘প্রধান বিষয়গুলোতে উভয় পক্ষই রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.