ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায় এনবিআরের
- Details
- by ২৪ ডেস্ক
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা দেশের ইতিহাসে একই সময়ের মধ্যে সর্বোচ্চ আদায়।

তবে রাজস্ব আদায়ে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এখনো ৮১ হাজার ৪৪২ কোটি টাকা ঘাটতি রয়েছে। রবিবার (২১ জুন) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৬ কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে অতিরিক্ত ৩২ হাজার ৮৫৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১০ দশমিক শূন্য ২ শতাংশ।
এনবিআর জানায়, চলতি অর্থবছরে সংস্থাটির সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। প্রথম ১১ মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রা অর্জনের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৫৮ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে দেখা যায়, প্রথম ১১ মাসে কাস্টমস খাতে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। ভ্যাট খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক শূন্য ৫ শতাংশ এবং আয়কর খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে জুন মাসের প্রথম ২০ দিনে আরও ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এতে ২০ জুন পর্যন্ত চলতি অর্থবছরের মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা।
এনবিআরের তথ্য অনুযায়ী, এই পরিমাণ গত অর্থবছরের পুরো বছরের মোট রাজস্ব আদায় ৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকাকেও ছাড়িয়ে গেছে।
এনবিআর আশা করছে, জুন মাসের শেষ ১০ দিনে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। সে ক্ষেত্রে চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হবে।
তবে ওই পরিমাণ আদায় হলেও সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৮ হাজার কোটি টাকার ঘাটতি থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
রাজস্ব আদায় বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করেছে এনবিআর। কর ফাঁকি শনাক্ত, অডিট কার্যক্রম জোরদার, উৎসে কর ও ভ্যাট আদায় তদারকি, ঝুঁকিভিত্তিক অডিট এবং বিরোধ নিষ্পত্তির মাধ্যমে রাজস্ব আদায়ে গতি এসেছে বলে দাবি করেছে সংস্থাটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.