আপনি পড়ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল শনিবার তিনি দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম
আনোয়ার ইব্রাহিম ও তারেক রহমান

তারেক রহমান আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে (স্থানীয় সময়) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছান। এ সময় আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তারেক রহমানকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। তারেক রহমান গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে তারেক রহমানের সঙ্গে তার মন্ত্রিসভার সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার সফরসঙ্গীদের আনোয়ার ইব্রাহিমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে ভবনে প্রবেশ পথে পরিদর্শন বইয়ে সই করেন তারেক রহমান। পরে একান্ত বৈঠকে মিলিত হন উভয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর ভবন অভিমুখের লম্বা সড়কের দুই পাশে টানানো হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা।

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোববার স্থানীয় সময় রাত ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বিকেল পৌনে ৩টায় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের চিয় হুইপ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রীর এই সফরে আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাসহ ২৭ থেকে ২৮ জনের একটি প্রতিনিধিদল সফরসঙ্গী হিসেবে রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনে যাবেন এবং সেখানে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা প্রকল্প এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুরে হোটেল শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। সেখানে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সকলে মিলে ভালো থাকতে পারি।’

প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী জুবাইদা রহমান সঙ্গে ছিলেন। দেশ গঠনের নিজের চিন্তা ও পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন তারেক রহমান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.