আপনি পড়ছেন

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুতরায় এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর এবং কোনো বিদেশি সরকারপ্রধানের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক।

পুত্রজায়ায় তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক
আনোয়ার ইব্রাহিম ও তারেক রহমান

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি এবং সেমিকন্ডাক্টর শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রম অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ করার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এছাড়া কৃষি, শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক সম্পৃক্ততা গভীর করার উপায় নিয়েও দুই নেতা আলোচনা করেন।

দ্বিপাক্ষিক আলোচনার পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি সন্ত্রাসবাদ দমন গবেষণা এবং বিনিয়োগ সুবিধা ও সম্প্রসারণ বিষয়ক আরও দুটি গুরুত্বপূর্ণ চুক্তি বিনিময় হবে। আলোচনা শেষে দুই দেশের সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে সভার ফলাফল তুলে ধরবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের উচ্চপদস্থ উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান পেরদানা পুতরায় পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতুক সেরি ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ মন্ত্রিসভার সদস্যদের পরস্পরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এই সফরকে কেন্দ্র করে পুত্রজায়া ও এর আশপাশের এলাকা দুই দেশের জাতীয় পতাকায় সাজানো হয়েছে।

রাষ্ট্রীয় এই সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সেরি পেরদানা কমপ্লেক্সে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে মালয়েশীয় প্রখ্যাত শিল্পীরা বাংলা ও মালয় ভাষায় গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের এই সরকারি সফরে রোববার রাতে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.