আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ মধ্যস্থতাকারীদের বৈঠকের পর দেশ দুটিকে ‘ইতিবাচক ফলের জন্য একই পথে কাজ করার’ আহ্বান জানিয়েছে চীন। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই আলোচনার পর দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার।

সুইজারল্যান্ডে বৈঠক শেষে যুক্তরাষ্ট্র ও ইরানকে চীনের বার্তা
চীনের পতাকা

সোমবার বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই আহ্বান জানান। তিনি বলেন, ‘বেইজিং আশা করে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার এই ভালো ধারা অব্যাহত রাখবে এবং ইতিবাচক ফলের জন্য একই পথে কাজ করবে।’

এর আগে সোমবার ভোরে পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানায়, সুইজারল্যান্ডে লেক লুসার্ন শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার উচ্চ পর্যায়ের আলোচনা শেষে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যৌথ বিবৃতিতে তারা আরও জানায়, লেক লুসার্ন শীর্ষ সম্মেলন একটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তী কারিগরি আলোচনার জন্য একটি রূপরেখা তৈরি করাসহ বেশ কিছু উৎসাহজনক অগ্রগতি হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, পাকিস্তান, কাতার এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যস্থতার এই প্রচেষ্টাকে চীন সমর্থন করে।

গত ১৭ জুন স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের উপায় নিয়ে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দীর্ঘ প্রতীক্ষিত এই সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান ও কাতারের ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনায় লেবানন যুদ্ধের সমাপ্তি এবং ইরানের অর্থনীতির ওপর চাপ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাঘচি বলেন, ‘পাকিস্তান ও কাতারের অক্লান্ত মধ্যস্থতায় লেবানন যুদ্ধের অবসানে বড় ধরনের অগ্রগতি এসেছে। তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানিতে ছাড় দেওয়া হয়েছে, অবরোধ তুলে নেওয়া হয়েছে, কিছু জব্দ করা সম্পদ ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য বড় পরিসরে পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.