ভারতের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আগুন থেকে বাঁচতে অনেক শিক্ষার্থী ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়েন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সোমবার (২২ জুন) শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আলিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাণিজ্যিক ভবনের প্রথম তলায় অবস্থিত কোচিং সেন্টারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা শিক্ষার্থী ও কর্মীরা আটকা পড়েন। আগুন প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলে ধ্বংসস্তূপ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে এক ব্যক্তি ভাঙা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পর কয়েকজন শিক্ষার্থী জানালা দিয়ে লাফিয়ে নিচে নামার চেষ্টা করেন। অন্তত পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী এভাবে বেরিয়ে আসেন। তাদের মধ্যে একজনের হাড় ভেঙে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে মূলত অ্যানিমেশন বিষয়ক প্রশিক্ষণ চলছিল। আহতদের অধিকাংশের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভবনের প্রতিটি কক্ষ তল্লাশি করা হচ্ছে। ভেতরে প্রচুর কাঠের আসবাবপত্র থাকায় ধোঁয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবুও উদ্ধারকর্মীরা সম্ভাব্য সব স্থানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনাটির কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবনটিতে ঠিক কতজন মানুষ আটকা পড়েছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.