আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে ওমান পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবফ এবং শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি। একই সঙ্গে লেবাননের পূর্ণ সার্বভৌমত্ব পুনরুদ্ধারের ওপর জোর দিয়ে কালিবফ জানিয়েছেন, সামরিক অর্জনকে টেকসই করতে কূটনীতি অপরিহার্য।

হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় ওমানে ইরানের প্রতিনিধিদল, লেবাননের সার্বভৌমত্ব ফেরানোর তাগিদ
হরমুজ প্রণালী

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, সোমবার ওমানে পৌঁছানোর পর কালিবফকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে তেহরানে একটি প্রয়োজনীয় যাত্রাবিরতি দিয়ে তারা ওমানে যান। এই সফরের মূল লক্ষ্য হলো কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা কাঠামো নিয়ে তেহরান ও মাসকটের মধ্যে যৌথ পরামর্শ করা। এছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতা ও আঞ্চলিক সমন্বয় নিয়ে আলোচনা করতে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও কালিবফের বৈঠক করার কথা রয়েছে।

এর আগে গত রোববার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৮ ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া এই বৈঠকে সম্প্রতি স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন কালিবফ ও আব্বাস আরাঘচি। সেখানে লেবাননসহ সব ফ্রন্টে শত্রুতা বন্ধের মতো অমীমাংসিত বিষয়গুলোও স্থান পায়।

এদিকে লেবানন ইস্যুতে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন ইরানের প্রধান আলোচক। তিনি আশা প্রকাশ করেন, চলমান আলোচনার মাধ্যমে লেবানন তার ভূখণ্ডের ওপর পূর্ণ সার্বভৌমত্ব ফিরে পাবে। সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের মধ্যে কোনো বিরোধ নেই উল্লেখ করে কালিবফ বলেন, ‘যেকোনো সামরিক সাফল্য, তা যত বড় বা চূড়ান্তই হোক না কেন, তার প্রকৃত প্রভাব তখনই দৃশ্যমান হয় যখন তা আইনি ও রাজনৈতিকভাবে সুসংহত হয়।’

তিনি জানান, যুদ্ধক্ষেত্রের আত্মত্যাগ ও মূল্য রাজনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপ ছাড়া চূড়ান্ত ফলাফল আনতে পারে না। তিনি আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে যখন পরিস্থিতি তৈরি হয়, তখন কূটনীতিকে তার ভূমিকা পালন করতে হয়। সামরিকভাবে যা পুরোপুরি অর্জন করা সম্ভব নয়, রাজনৈতিক উপায়ে তা সম্পন্ন করতে হয়।’

আলোচনাকে সংগ্রামের একটি পদ্ধতি ও একই সংগ্রামের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেন তিনি। সামরিক পদক্ষেপ ও কূটনীতির মধ্যে মিথ্যা বিভাজন তৈরির চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ‘এ দুটি বিষয় পরস্পরবিরোধী নয়, বরং পরিপূরক।’

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের সামরিক হামলায় চার হাজারের বেশি মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি বাসিন্দা। এছাড়া দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকা এখনো ইসরায়েলের দখলে রয়েছে, যার কিছু অংশ কয়েক দশক ধরে এবং বাকি অংশ ২০২৩-২০২৪ সালের যুদ্ধে দখল করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.